IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> বিনোদন >> ছেলের জন্য শাহরুখ খানের আফসোস

ছেলের জন্য শাহরুখ খানের আফসোস

ধূমকেতু নিউজ ডেস্ক : শাহরুখ খান। তিনি বলিউডের বাদশাহ। ব্যস্ততার শেষ নেই তার। সিনেমা না থাকলেও ব্যবসায়ের নানা কাজে দিন পার করেন ফুরসতহীন। রয়েছে বেশ কয়েকটি ক্রিকেটের দল। সেগুলোকেও মেইনটেইন করতে হয়। ব্যস্ত এ জীবনের ভেতরেও তিনি সময় বের করেন পরিবারের জন্য।

তাই শাহরুখ খানকে বলা হয় বলিউডের সবচেয়ে ব্যস্ত কিন্তু সবচেয়ে পরিবারপ্রিয় তারকা। সময় পেলেই স্ত্রী-সন্তানদের নিয়ে মেতে উঠেন জীবনের উল্লাসে। বিশেষ করে দুই পুত্র ও এক কন্যার সঙ্গ খুবই উপভোগ করেন তিনি। স্বভাবতই তাদের থেকে দূরে থাকলে মিসও করেন।

সেটাই নতুন করে আরও একবার জানালেন শাহরুখের স্ত্রী গৌরি খান। ১০ ফেব্রুয়ারি দুপুরে শাহরুখ পত্নী তাদের ছোট ছেলেকে নিয়ে একটি পোস্ট করেন। ছবিতে রয়েছে ছোট্ট আব্রাম খান। নির্লিপ্ত মুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে। তার হাতে বক্সার গ্লাভস দেখে বোঝা যাচ্ছে, বক্সিং করছিল সে।

আর তার দক্ষতায় গর্বিত মা গৌরী খান। ক্যাপশনে কিংবদন্তি বক্সারের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘আমার মাইক টাইসন।’

কিন্তু বৃহস্পতিবার বোঝা গেল, শাহরুখ তার ছোট ছেলের এই বক্সিং করার সময়ে সামনে ছিলেন না। আর তাই তার আফসোস ফুটে উঠল টুইটারে। গৌরির টুইটটা শেয়ার করে তিনি লিখলেন, ‘আরে! আমি কোথায় ছিলাম?’

শাহরুখ যে আব্রামকে ছাড়া থাকতে পারেন না, তার প্রমাণ নেটমাধ্যম, পাপারাৎজি, খেলার মাঠে তার ভক্তরা আগেই পেয়েছেন। যেখানে শাহরুখ, সেখানেই তার পাশে ছোট্ট আব্রাম।

ছেলেকে নিয়ে মা-বাবার অহংকার বারবার প্রকাশ পায় তাদের ইনস্টাগ্রাম ও টুইটারে। কখনও ছেলের তাইকন্ডো ক্লাসের ছবি, কখনও বাবার হাত থেকে হলুদ বেল্ট অর্জন করার ভিডিয়ো, কখনও আবার দৌড় প্রতিযোগিতায় স্মারক পাওয়ার ছবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news