IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> বিনোদন >> সেই গাঁজা ব্যবসায়ীকেই বিয়ে করতে যাচ্ছেন নায়িকা

সেই গাঁজা ব্যবসায়ীকেই বিয়ে করতে যাচ্ছেন নায়িকা

ধূমকেতু নিউজ ডেস্ক : এক গাঁজা ব্যবসায়ীর প্রেমে পড়েছেন ‘হ্যারি পটার’খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসন। ২০১৯ সালের অক্টোবরে এক যুবকের সঙ্গে এমা ওয়াটসনের প্রকাশ্যে চুমুর ছবি ভাইরাল হলে এমনটাই জানা গিয়েছিলো।

বেশ সিরিয়াস হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুঁজে বের করেছিলো এমার সঙ্গে থাকা যুবকটির পরিচয়। জানা যায়, লিও রবিনটন নামের ওই যুবক পেশায় একজন গাঁজা ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুমোদিত মাদকের বিশাল ব্যবসার মালিক তিনি।

গাঁজাসহ বিভিন্নরকম মাদকের ব্যবসা করেন ৩০ বছরের রবিনটন। অর্থকড়ির অভাব নেই। আছে অনেক প্রভাবও।

বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ১৮ মাসের প্রেমের পর এই গাঁজা ব্যবসায়ীর সঙ্গেই সংসার শুরু করতে যাচ্ছেন এমা।

ডেইলি মেইলই জানিয়েছে, এমা নাকি চুপি চুপি বাগদানও সেরে ফেলেছেন! যেকোনো দিন শোনা যেতে পারে বিয়ে সেরে ফেলেছেন এমা ও লিও।

‘হ্যারি–পটার’ দিয়ে রাতারাতি আলোচনায় আসা এমা এরইমধ্যে নাম কামিয়েছেন ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘লিটল ওম্যান’ ইত্যাদির মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে। ফোর্বস আর ভ্যানিটি ফেয়ারের মতে, তিনি হলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারীদের একজন হিসেবেও পরিচিত।

টাইম ম্যাগাজিনের সেরা ১০০ প্রভাবশালী নারীর তালিকাতেও নাম উঠিয়েছেন নারীবাদী হিসেবে খ্যাত এই অভিনেত্রী। এবার তিনি মন দিতে যাচ্ছেন সংসারধর্মে।

বিয়ের পর হলিউড থেকে সাময়িক বিরতি নেয়ার পরিকল্পনাও রয়েছে এমার। তবে বিয়ের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক হলে চার হাত এক করে নেবেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31