IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> বিনোদন >> রিয়া দর্শকদের হৃদয়ে ঠাঁই পেতে চাই

রিয়া দর্শকদের হৃদয়ে ঠাঁই পেতে চাই

ধূমকেতু নিউজ ডেস্ক : চার বছর আগে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে শোবিজে পা রাখেন সানজানা সরকার রিয়া। প্রথম বিজ্ঞাপনেই ভালো সাড়া পান। এরপর ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘মনোবাসনা’ নাটকে। খুব বেশি কাজে দেখা না গেলেও অল্প কাজেই তুমুল দর্শকপ্রিয়তা পান এ অভিনেত্রী। বিশেষ করে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন টু’ ধারাবাহিকে অভিনয় করে রীতিমত বাজিমাত করেন এ গ্ল্যামার গার্ল।

গেল ভালোবাসা দিবসে কাজল আরেফিন অমি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রপোজ টু’ ও নাটক ‘ফিমেল’ এ বেশ ভালো সাড়া পেয়েছেন। এ প্রসঙ্গে সানজানা সরকার রিয়া বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সত্যি বলতে আমি আসলে অভিনয় পারি না। এখনও শেখার চেষ্টা করছি। দর্শকরা অল্পসময়েই আমাকে আপন করে নিয়েছেন, এর জন্য তাদের কাছে কৃতজ্ঞতা। যেখানেই যাই সেখানেই দর্শকদের প্রশংসা পাই, ভীষণ আনন্দ লাগে তখন।’

তিনি আরও বলেন, ‘আমি সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী। যার জন্য আমি কাজও করি খুব কম। অনেক কাজ করতে চাই না। সংখ্যা কম হোক কিন্তু কোয়ালিটিফুল কাজ করতে চাই সবসময়। ভালো কাজ হলে দর্শক এমনিতেই মনে রাখবে।’

শোবিজে আসার ইচ্ছে ছিলো না কখনো তার। শখের বশে বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন, এরপর প্রাণ ফ্রুটো, ইস্পানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপন করেন। নাটকে তুৃুমুল পরিচিতি পাওয়ার পর অভিনয় নিয়ে সিরিয়াস হয়েছেন। তিনি বলেন, ‘প্রথমদিকে শুধু সময় কাটানোর জন্য কাজে অংশ নিয়েছিলাম। কিন্ত একটু একটু করে যখন দর্শক সাড়া ও ভালোবাসা পেতে শুরু করলাম তখন মনে হলো যে অভিনয়ে সিরিয়াস হওয়া উচিত। প্রতিনিয়ত শিখছি। আমি তেমনভাবে কাউকে অনুসরণ না করলেও জয়া আহসানকে আমার ভীষণ ভালো লাগে, উনার কাজ দেখি আমি।’

ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে রিয়া বলেন, ‘আমি দর্শকদের হৃদয়ে ঠাঁই পেতে চাই। অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, সেটা নায়িকা হিসেবেও আবার অভিনেত্রী হিসেবেও। যতদিন দর্শকদের ভালোবাসা পাবো, কাজ করে যাবো।’

ছোট পর্দা দাপিয়ে অনেকেই বড় পর্দায় কাজ করছেন। সিনেমা নিয়ে রিয়ার পরিকল্পনা কী, এমন প্রশ্নে তার উত্তর, ‘সত্যি বলতে সিনেমা নিয়ে আমার কোনো চিন্তা-ভাবনা নেই। আমাকে যখন কেউ চিনতো না, তখন থেকেই সিনেমার প্রস্তাব পেয়ে আসছি। আর যখন পরিচিতি পেতে শুরু করলাম তখন তো আরও বেশি। কিন্ত আমার আসলে ইচ্ছে নেই।’

কাজের বাইরে বেশ ঘুরতে পছন্দ করেন রিয়া, তবে সেটি অবশ্যই পরিবারের সঙ্গে। পরিবারের বাইরে কারও সঙ্গে ঘুরতে যাওয়া তার পছন্দ নয়। ছোট ভাই ও বড় বোনকে নিয়ে প্রায়ই হ্যাংআউটে যান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31