IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপি
Home >> বিনোদন >> হ্যাট্রিক করলেন অমিত হাসান

হ্যাট্রিক করলেন অমিত হাসান

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান৷ নব্বই দশকে এফডিসির নতুন মুখ প্রতিযোগিতা দিয়ে তার আবির্ভাব৷ এরপর উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। বাংলাদেশের পাশাপাশি কাজ করেছেন কলকাতার সিনেমাতেও৷

এ অভিনেতা এবার তার ভক্তদের সামনে হাজির হচ্ছেন নতুন তিন পরিচয় নিয়ে৷ একটি হলো তিনি নাটক পরিচালনা করে পরিচালকের খাতায় নাম লেখাচ্ছেন৷ আর একই নাটকে একটি গান লিখে হলেন গীতিকার। সেই গানের সুর করে সুরকার হিসেবেও যাত্রা করলেন তিনি। একেবারে নতুন পরিচয়ের হ্যাট্রিক হয়ে গেলো এ তারকার।

অভিনেতা নিজেই জানান, খুব শিগগির একটি নাটক পরিচালনা করবেন। একইসঙ্গে তিনি অভিনয়ও করবেন। অমিত হাসান বলেন, ‘এর আগে অনিয়মিতভাবে আমি শতাধিক টিভি নাটকে অভিনয় করেছি। এবার নিজেই পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। লকডাউন ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো। এই নাটকের জন্য আমি একটা গানও লিখেছি এবং সুর করেছি।’

গানের কথা হচ্ছে- ‘পরাণ পাখিরে খাঁচা খুলে উড়াল দিলি আকাশে, তুই অন্য কারও হলে বুকটা কেন জ্বলে’। এতে কণ্ঠ দিয়েছেন ও সংগীতায়োজন করেছেন আলী মুস্তাফা নামে নতুন একজন শিল্পী।

এদিকে চলচ্চিত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন অমিত হাসান। তার হাতে এখন, ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’, ‘ মাসুদ রানা’ ও ‘যন্ত্রনা’সহ বেশ কিছু ছবি আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31