IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> বিনোদন >> অবশেষে নায়িকা মাহির সুখের ঘর ভেঙে গেল!

অবশেষে নায়িকা মাহির সুখের ঘর ভেঙে গেল!

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। ভেঙেই গেল নায়িকা মাহিয়া মাহির সুখের ঘর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই খবরটি জানালেন মাহি। তবে ঠিক কবে এবং কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন- তা জানাননি নায়িকা।

শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন মাহি।

তিনি লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতার। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেক। আমি তোমাদের আজীবন মিস করব।’

শনিবার রাতে দেশীয় একটি সংবাদমাধ্যমকেও মাহি বলেন, ‘বিষয়টি সত্যি। তবে অনুরোধ করব নেতিবাচক কিছু না লেখার। আমি চাই পরস্পরের সম্মানবোধটা বাঁচুক।’

২০১৬ সালে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন মাহি। সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন নায়িকা। গেল কয়েক বছরে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও সেগুলো উড়িয়ে দিয়েছিলেন তিনি।

অপুর সাথে ফেসবুকে ছবি-স্ট্যাটাস, শ্বশুর বাড়ি ঘুরতে যাওয়ার ভিডিও প্রকাশ করেছিলেন নিজের ফেসবুকে। তা দেখে বোঝাই যাচ্ছিল মাহির সংসার ভালোই চলছে। কিন্তু হঠাৎ সেখানে বিচ্ছেদের সুর বেজে উঠল। মাহিও কিছুদিন ধরে ফেসবুক স্ট্যাটাসে তা বোঝানোর চেষ্টা করেছেন।

শনিবার (২১ মে) একটি স্ট্যাটাসে মাহি লেখেন, ‘কখনও সম্পর্কের চেয়ে আত্মসম্মান বেশ গুরুত্বপূর্ণ।’

তার আগে ১২ মে অপুর সাথে দুটি ছবি শেয়ার করে মাহি লেখেন, ‘গত ৮৬৪০০ মিনিট ধরে ভাবছি তোমাকে নিয়ে গুনে গুনে ৫১টা লাইন লিখবো। কিন্তু কিভাবে যে লিখবো, ঠিক কোত্থেকে শুরু করবো সেটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা আমি কি আর কোনোদিন গুছিয়ে কথা বলাটা শিখব না, তাই না? তুমি তো আমাকে কিছুই শিখাতে পারলা না, এটাই কি ঠিক?’

যদিও গত ২১ মে আরেক পোস্টে মাহি ছন্দে ছন্দে লেখেন-

প্রেম যেনো পূর্ন হলো

যেনো সত্যি হলো

তোর অবাক চোখের ইশারায়।

শেষে একটা লাভ রিঅ্যাক্টও দেন নায়িকা। তবে কথাগুলো কার জন্য বা কাকে উদ্দেশ্য করে লিখেছেন- তা পরিষ্কার করেন নি মিষ্টি এই অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31