IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> বিনোদন >> পূজা উৎযাপনে বাবা-মাকে নিয়ে বাঘায় মিম

পূজা উৎযাপনে বাবা-মাকে নিয়ে বাঘায় মিম

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে নাড়ীর টানে বাবা-মাকে সাথে করে রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর গ্রামে ছুটে এসছেন এ প্রজন্মের শতাধিক ছবি ও অসংখ্য নাট্য জগতের আলোচিত নায়িকা বিদ্যাসিনহা মিম । আর এ খবর শুনে তাঁকে দেখতে আসছেন অসংখ্য ভক্ত এবং এলাকার শত-শত মানুষ।

ঢাকার আলোচিত নাট্যকার ও বাঘার কৃতিসন্তান শিমুল সরকার বলেন, লাইট, ক্যামেরা, অ্যাকশন, কাট, মিটিং এসব নিয়েই সারা বছর ব্যস্ত সময় পার করেন তারকা অভিনয় শিল্পীরা। কিন্তু শারদীয় উৎসব শুরু হলে সবকিছু থেকে বিরতি নিয়ে পূজার উৎসবে মেতে উঠেন সনাতন ধর্মাবলম্বী তারকারা। আমি তাঁদের প্রতি কৃতঙ্গ। কারণ এই সময়টি এলে আমার অনেক ভক্ত ও শুভাকাংখী আমাকে নিমন্ত্রন করেন। তাদের আনান্দ ও উৎসব দেখে আমি নিজেও আনান্দিত হয়।

নায়িকা বিদ্যা সিনহা মিমের মা’ ছবি সাহা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের মানুষকে এক সুতোয় গেঁথে রেখে গেছেন। সে থেকে আমরা বিশ্বাস করি- ধর্ম যার-যার, উৎসব সবার।

তিনি বলেন, আমাদের সম্প্রদায়ের এটি সবচেয়ে বড় উৎসব। শত ব্যাস্ততার মাঝেও আমরা এ সময় টিতে নিজ এলাকা(বাড়ী) আসার চেষ্টা করি। এ সময় বাড়ি এলে ভাই-বোন সহ অনেক আত্নীয় স্বজনদের সাথে দেখা হয়। এতে করে আমরা অনেক মজা করি।

তার বাবা অব:প্রাপ্ত প্রভাষক শ্রী বিরেন্দ্রনাশ সরকার বলেন, প্রতি বছর আশ্বিন-কার্তিক মাসে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ।

তিনি বলেন,দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। তবে বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যে ও বাংলাদেশের সকল এলাকায় বিশেষ জাঁকজমকের সঙ্গে দুর্গাপূজা পালিত হয়।

এ বিষয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম তার অভিমত ব্যক্ত করে বলেন, আমি আমার পেশার প্রতি খুব যত্নশীল। তবে আমার গ্রামকে আমি ভিষণ ভালোবাসি। তাই প্রতি বছর দুর্গাউসসবে ছুটে আসি নিজ গ্রামে। এ সময় আমার অনেক ভক্ত এবং গ্রামের লোকজন আমার সাথে দেখা করতে আসে। আমি তাদের সাথে কথা বলেও অনেক মজা পায়। আমি চাই বিধাতা সবাইকে ভালো রাখুক। কল্যান হোকে সকলের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31