IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> বিনোদন >> হুমা কুরেশিকে আইনি নোটিশের হুমকি সোনাক্ষীর!

হুমা কুরেশিকে আইনি নোটিশের হুমকি সোনাক্ষীর!

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি চুরির ঘটনায় ফেঁসে গেলেন বলিউডের রেক অভিনেত্রী হুমা কুরেশি! এমন অভিযোগ এনে হুমার নামে আইনি নোটিশ পাঠাতে চলেছেন সোনাক্ষী সিনহা!

সম্প্রতি হ্যালোইনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন হুমা কুরেশি। ছবিতে দেখা গিয়েছে, ছবিতে অভিনেত্রীর মুখ হলুদ মাস্কে ঢাকা। এই ছবি দেখেই কমেন্ট বক্সে সোনাক্ষী সিনহা লিখলেন, ‘আমার ছবি নিজের নাম করে কেন শেয়ার করেছ? তোমাকে আইনি নোটিশ পাঠাচ্ছি!’

তবে এখানেই আটকে রইলেন না সোনাক্ষী। হুমার ভাই সাকিব সেলিমকে সোনাক্ষী লিখলেন, ‘তুমি তোমার দিদিকে বোঝাও। আমার ছবি ব্যবহার করে নিজেকে সুন্দরী প্রমাণ করছে।’ এই গোটা কাণ্ডটাই আসলে সোনাক্ষীর মশকরা। আসলে, হুমা কুরেশির মুখে পরা মুখোশের সঙ্গে মিল পেয়ে সোনাক্ষী এরকমটি লিখেছেন।

ইতিমধ্য়েই সোনাক্ষীর এই পোস্ট ভাইরাল। বলিউডের অভিনেতারা সোনাক্ষীর এই পোস্টকে হ্যালোইনের সেরা সোশ্যাল মিডিয়া পোস্ট বলেও দাবি করেছেন। অভিনেত্রী টুইঙ্কল খান্নাও সোনাক্ষীর এই পোস্টের প্রশংসা করেছেন।

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করছেন হুমা কুরেশি। অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিক সোনাক্ষী সিনহা আপাতত ব্যস্ত রয়েছেন হরর কমেডি ‘কাকুদা’-র শুটিংয়ে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news