IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> বিনোদন >> অপারেশন শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নায়ক নাঈম

অপারেশন শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নায়ক নাঈম

ধূমকেতু নিউজ ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন। তারপর ডাক্তারের পরামর্শে গত ৬ নভেম্বর রাতে নাইমের বাইপাস সার্জারি করা হয়।

প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন চিত্রনায়ক নাঈম।
বিষয়টি জানিয়েছেন নাঈমের স্ত্রী চিত্রনায়িকা শাবনাজ। ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে নাইম সুস্থভাবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই কঠিন সময়ে আমাদের সহযোগিতা ও সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এছাড়া শাবনাজ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

চিত্রনায়ক নাঈম ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা শাবনাজকে। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে এগিয়ে রাখা হয় তাদের।

বর্তমানে তিনি বেশিরভাগ সময় টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলেই কাটান। অভিনয় থেকে আড়ালে চলে যাওয়া নায়ক নাঈম সেখানে পৈতৃক কৃষিজমি ও ব্যবসা নিয়ে ব্যস্ত। নাঈম স্যার নবাব সলিমুল্লাহ’র বংশধর। মায়ের সূত্রে তিনি টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির সন্তান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31