IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> বিনোদন >> বিয়ের ছবি পোস্ট করে কী কষ্টের কথা জানালেন শ্রীলেখা?

বিয়ের ছবি পোস্ট করে কী কষ্টের কথা জানালেন শ্রীলেখা?

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলেখা মানে বরাবরই কিন্তু একটু অন্যরকম। কোনও ছকে বা গান্ডিতে যাকে বাঁধা যায় না। মনের কথা মন খুলে বলার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। এই জন্য অনেক সময়ই অপরের কাছে অপ্রিয়ও হয়ে ওঠেন তিনি, তবে তাতে কিচ্ছু যায় আসে না। কারণ তার জীবনের একটাই মন্ত্র- ‘আমি আমার মতো’।

২০শে নভেম্বর শ্রীলেখার জীবনের একটা বিশেষ দিন। ১৮ বছর আগে এই দিনেই শিলাদিত্য সান্যালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রীলেখা। বিচ্ছেদ হয়ে ছে তো কি হয়েছে! স্মৃতি তো আর মুছে যায় না।

তাই এবারের বিবাহবার্ষিকীতে স্মৃতির পাতা উলটে কিছু অদেখা ছবি শেয়ার করলেন তিনি। পাশাপাশি জানালেন তার মন কেমনের কথা।
বিয়ের দিনের কনে সাজের একটি ছবি দিলেন তিনি। পরের ছবিতে তাকে দেখা গেলো বাবার সঙ্গে। এবারের পূজার ঠিক আগেই বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। ২০শে নভেম্বর শুধু শ্রীলেখার বিবাহবার্ষিকী নয় তার প্রয়াত বাবার জন্মদিনও।

তাই অনেকটা আবেগঘন হয়েই শ্রীলেখা লিখেছেন, “কিছু কিছু দিন জীবনে এমন দাগ কেটে যায় বা এমন ক্ষত দিয়ে যায়, যা চিরতরে থেকে যায়। একইসঙ্গে সেই ক্ষত যন্ত্রণার আবার ভালোলাগারও।

২০০৩ সালের এমনই এক ২০ নভেম্বর বিয়ে করেছিলাম। আর এই ২০ নভেম্বরই আমার বাবার জন্মদিন। দুটো দিনই আজ আমার জীবনে অতীত। বিয়েও অতীত হয়েছে আর বাবাও ছেড়ে চলে গিয়েছে। আমি শুধু স্মৃতির পাতা ওল্টাচ্ছি।“

শ্রীলেখার এই পোস্টের কমেন্ট বক্সে অবশ্য অনুরাগীরা তাকে মন শক্ত করবার বার্তাও দিয়েছেন।

উল্লেখ্য ২০১৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শ্রীলেখার। তাদের এক সন্তান, ঐশী। মেয়ে মায়ের কাছেই থাকে। তবে বাবার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে। শ্রীলেখার নিজেরও প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রয়েছে। কোনও তিক্ততা নেই এই দুই প্রাক্তনের সম্পর্কে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31