IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> বিনোদন >> ‘এমন চরিত্র এক জীবনে আর পাবো বলে মনে হয় না’

‘এমন চরিত্র এক জীবনে আর পাবো বলে মনে হয় না’

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম শীর্ষক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ৮ বছর আগে শোবিজে যাত্রা শুরু করেন ইরফান সাজ্জাদ। এই সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেতা হিসেবে। নাটক, টেলিফিল্ম এমনকি চলচ্চিত্রে অভিনয় করেও হয়েছেন প্রশংসিত। সুদর্শন চেহারা আর সাবলিল অভিনয় ইরফানের ক্যারিয়ারে যোগ করেছে আলাদা গতি। ২০১৭ সালে ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর আর কোনো সিনেমায় দেখা যায় নি তাকে।

৪ বছর পর নতুন সিনেমায় নাম লেখালেন এই অভিনেতা। সিনেমার নাম ‘অ্যা ব্লেসড ম্যান’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমাটি পরিচালনা করবেন সাদিক আহমেদ, যিনি বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক এবং চিত্রগ্রাহক। ২০০৮ সালে তিনি নির্মাণ করেছিলেন ‘দ্যা লাস্ট ঠাকুর’ সিনেমা। এছাড়া ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘হাসিনা: এ ডটার’স টেল’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন তিনি
ইরফান সাজ্জাদ বাংলাদেশ জার্নালকে বলেন, ‘মাঝে অনেকগুলো সিনেমার প্রস্তাব এলেও কোনোটাই মন মতো হচ্ছি লো। প্রথম সিনেমা থেকে যে সাড়া পেয়েছিলাম তার চেয়েও ভালো কিছু পাওয়ার অপেক্ষায় ছিলাম এতদিন। অবশেষে ঠিক মনের মতো একটা গল্প ও চরিত্র পেলাম, যার কারণে দ্রুতই অফারটি লুফে নিয়েছি। আমরা হলিউডের ‘অ্যাভাটার’ কিংবা ‘ভ্যাম্পায়ার’ সিনেমাগুলোতে আমরা যেমন অদ্ভুত কিছু এবং অকল্পনীয় কিছু দেখেছি ঠিক সেরকম এই সিনেমার গল্পটি। বলা যায় আধুনিক রূপকথার গল্প।’

সিনেমাটিতে কাজ করতে রাজি হওয়ার বিশেষ কোনো কারণ আছে কি, এমন প্রশ্নে ইরফানের উত্তর, ‘ছবিটির বিষয়ে অনেক আগেই কথা হয়েছিলো পরিচালকের সঙ্গে। তখন উনার কাছ থেকে গল্প এবং চরিত্র সম্পর্কে ধারণা নিই। একটা রূপকথার শহরের গল্প, সেই শহরের অভিশপ্ত কিছু মানুষের গল্প নিয়ে এর প্লট এগোয়! আমাদের দেশে এর আগে এরকম কোনো কিছুই পর্দায় উঠে আসেনি এবং এমন কিছু নির্মাণও হয়নি। এই কাজটা যদি ঠিকঠাক মতো শেষ হয় তাহলে আমাদের দর্শকরা সিনেমায় নতুন একটা জনরা দেখতে পাবে, যা আগে দেখেনি। পরিচালক এত সুন্দরভাবে কাজটিকে শেষ করার প্ল্যান করেছেন যেটা শুনেই রাজি হয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘গল্পের চরিত্রটা অন্যসব চরিত্রের মত না। আমরা সাধারণত নাটক-সিনেমায় যে ধারায় অভিনয় করি কিংবা সংলাপ ব্যবহার করি; এখানে হবে পুরোপুরি ভিন্ন এবং আলাদা। যেটার জন্য একটা লম্বা সময় ধরে চর্চার প্রয়োজন। আর সেজন্য গত দুই মাস ধরেই চরিত্রগুলোর রিহার্সেল চলছে। আমি চলতি মাসের শুরুর দিকে অংশ নিয়ে রিহার্সেল শুরু করি। এই মাসসহ আগামী মাসও রিহার্সেল করতে হবে।
আরেকটি বিষয় হচ্ছে, ‘‘অ্যা ব্লেসড ম্যান’ কোনো নায়ক-নায়িকা নির্ভর কোনো গল্পের সিনেমা নয়। গল্পটাই সিনেমার হিরো। এখানের প্রত্যেকটা চরিত্রই খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার যে চরিত্রটা, এরকম চরিত্র এই জীবনে আর কখনও পাবো বলে মনে হয় না আমার। শুধু আমি কেন, তাহসান ভাই, বাঁধন আপুও তাদের জীবনে এমন চরিত্র আর পাবে কি না সন্দেহ! প্রত্যেকের চরিত্রেরই অনেকগুলো লেয়ার রয়েছে, নিজেদেরকে উপস্থাপন করার যথেষ্ঠ সুযোগ রয়েছে। এখানের একটা ছোট চরিত্রকেও উপেক্ষা করার কোনো সুযোগ নেই।’

অ্যাপলবক্স ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এই সিনেমায় ইরফান সাজ্জাদ ছাড়া আরও অভিনয় করবেন তাহসান খান, আজমেরী হক বাঁধন, সুষমা সরকার, নাসির উদ্দিন প্রমুখ। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের জানুয়ারিতে প্রথম সপ্তাহে সিনেমার শুটিং শুরু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31