IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর
Home >> বিনোদন >> ৮ বছরের সংসার ভাঙছে দেবলীনার!

৮ বছরের সংসার ভাঙছে দেবলীনার!

ধূমকেতু নিউজ ডেস্ক : ৮ বছরের সংসার জীবনে ভাঙনের সুর। গত এক মাস ধরে এই গুঞ্জন শোনা যাচ্ছিল তথাগত মুখোপাধ্যায়-দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক ভালো যাচ্ছে না, তারা অনেকদিন থেকেই আলাদা থাকছেন।

ভারতীয় গণমাধ্যমে পরিচালক-অভিনেতা তথাগত বলেছেন, ‘‘আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি।’’ তথাগতর দাবি, এই মুহূর্তে তিনি মা-বাবাকে নিয়ে ব্যস্ত। তাদের গায়ে যাতে কোনও আঁচ না লাগে সে দিকটা সবার আগে দেখছেন।

তিনি মনে করিয়ে দিলেন, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল তখনও আনুষ্ঠানিক বক্তব্য জানাননি সংবাদমাধ্যমকে। সেই জায়গা থেকে পরিচালক জানিয়েছেন, এ বারেও তিনি সরাসরি কোনও মন্তব্য করবেন না।

তথাগতর নতুন ছবি ‘ইউনিকর্ন’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বিবৃতি চট্টোপাধ্যায়। কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। সে সময়ে পরিচালক জানিয়েছিলেন, বিবৃতির সঙ্গে সম্পর্কে জড়ালে সবার আগে জানবে দেবলীনা। তবে পরিচালক-অভিনেতা কিছু স্বীকার না করলেও টলিউড বলছে, গত এক মাস ধরে লিভ ইন করছেন তথাগত-বিবৃতি। টলিপাড়ার অনেকেই তথাগতর বাড়ি গিয়ে নাকি দেখে এসেছেন তাদের সাজানো সংসার!

দেবলীনা দত্তের কথায়, ‘‘আমার মা হৃদ্‌রোগী। কাজের বাইরে তার দেখভালে ব্যস্ত আমি। আমার দায়িত্বে আমার তিনটি সারমেয়ও রয়েছে। এ সবের বাইরে আমার কোনও দিকে নজর নেই।’’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31