IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> বিনোদন >> চার মহাদেশ ও ৫০ প্রেক্ষাগৃহে ‘মিশন এক্সট্রিম’

চার মহাদেশ ও ৫০ প্রেক্ষাগৃহে ‘মিশন এক্সট্রিম’

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাকালীন বিপর্যয় উতরে অবশেষে মুক্তি পেল ‘মিশন এক্সট্রিম’। ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকায় সেভাবেই সব প্রস্তুতি নিয়েছিল ‘মিশন এক্সট্রিম’ টিম। কিন্তু মহামারীর কারণে চলে যায় আরও চারটি ঈদ। অবশেষে শুক্রবার দেশের ৫০ টি হল সহ ৪ টি মহাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মুক্তির আগে বৃহস্পতিবার বসন্ধুরার স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল মিশন এক্সট্রিমের প্রিমিয়ার শো। যেখানে বঙ্গবন্ধুর লুকে হাজির হয়ে সবাইকে চমকে দেন সিনেমার মূল চরিত্র আরিফিন শুভ। যদিও পরে সবাইকে আসল রহস্য জানান তিনি। সঙ্গে আসেন আরফিনের বিপরীতে অভিনয় করা জান্নাতুল ফেরদৌস ঐশী। জানান সিনেমাটি নিয়ে তাদের অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা।

একুশে টিভি অনলাইনকে আরিফিন শুভ বলেন, ‘‘শারীরিক-মানসিক দুই অর্থেই আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রমের সিনেমা এটি। কিন্তু সেই সিনেমাটি দেখানোর মতো পর্যাপ্ত হলও দেশে নেই। মাত্র ৫০টির মতো হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। তারপরও বলব, এখনকার ৫০ টি হল আর ঈদের সময়ের দুই শ হল একই ধরে নিতে হবে। এটাই আমাদের জন্য ঈদ।’’

আর ঐশী বলেন, ‘‘এটি আমার প্রথম চলচ্চিত্র। সে জন্য আমি নার্ভাস, অনেক আশাবাদী, হ্যাপি এবং টেনশনে আছি।’’

বঙ্গবন্ধু রূপে জনসমক্ষে আসা প্রসঙ্গে আরিফিন গণমাধ্যমকে ব্যাখ্যা দেন, ‘‘আপনারা জানেন, কয়েক সপ্তাহ ধরে বঙ্গবন্ধু ছবির শুটিংয়ে আমি খুব ব্যস্ত। আজ এবং আগামীকাল ছুটি পেয়েছি। তাই এভাবে চলে আসা। শুটিং স্পট থেকে সরাসরি এখানে এসেছি।’’
এদিকে সিনেমাটির পরিচালক ও চিত্রনাট্যকার সানী সানোয়ার একুশে টিভি অনলাইনকে বলেন, ‘‘ মিশন এক্সট্রিম বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রথমবারের মতো কোনও সিনেমা দেশের বাইরে চারটি মহাদেশে মুক্তি পাচ্ছে। দর্শকরা খুব ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930