IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> বিনোদন >> জিমের পোশাকে প্রেমিক যুগল

জিমের পোশাকে প্রেমিক যুগল

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল জানিয়েছে, ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ কন্নড় সিনেমার এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে রাশমিকা মান্দানার সঙ্গে নাম জড়িয়েছে তারই সহশিল্পী বিজয় দেবরকোন্ডার। এ নিয়ে অনেকবার গুঞ্জন চাউর হলেও তারা শুধু ভালো বন্ধু বলেই দাবি করেছেন। এবার জিমের পোশাকে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলেন এই দুই তারকা। তবে একসঙ্গে নয়, আলাদা আলাদাভাবে এমন লুকে ধরা দিয়েছেন তারা। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

অন্তর্জালে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়—লিফটে দাঁড়িয়ে আছেন রাশমিকা। তার পরনে সাদা রঙের হুডি, কালো রঙের ডেনিম শর্টস ও ম্যাচ করে পায়ে পরেছেন স্লাইডার্স। জিমে যাওয়ার সময় এমন লুকে ফ্রেমবন্দি হন তিনি। এ সময় তার সহকারীও সঙ্গে ছিলেন। অন্যদিকে দেখা যায়, বিজয়ের পরনে গোলাপী রঙের শর্টস, কালো রঙের হুডির সঙ্গে ধূসর টি-শার্ট। মাথায় বেসবল ক্যাপ উল্টো করে পরা। প্রিয় জুটিকে এমন লুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

কয়েক মাস আগে গোয়াতে ‘লাইগার’ সিনেমার শুটিং করেন বিজয়। রাশমিকা এ সিনেমায় অভিনয় না করলেও বিজয়ের জন্য গোয়াতে গিয়েছিলেন তিনি। কিছুদিন আগে এ সিনেমার শুটিং করতে যুক্তরাষ্ট্রে যান বিজয়। তারপর হঠাৎ করেই বিদেশের উদ্দেশ্যে দেশ ছাড়েন রাশমিকা। এরপর জোরালো গুঞ্জন চাউর হয়, যুক্তরাষ্ট্রে গিয়েছেন রাশমিকা! কারণ সেখানে বিজয় তার পরর্তী সিনেমা ‘লাইগার’-এর শুটিং করছেন। শুটিংয়ের ফাঁকে বিজয়ের সঙ্গে সময় কাটাতে তার এই সফর। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি এই যুগল।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুলতান’। গত ২ এপ্রিল মুক্তি পায় এটি। এতে তার বিপরীতে অভিনয় করেন কার্তিক শিবকুমার। এ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। বর্তমানে তেলেগু ভাষার ‘পুষ্পা’, ‘আড়াভালু মীকু জোহারলু’ ও হিন্দি ভাষার ‘মিশন মজনু’, ‘গুডবাই’ সিনেমার কাজ রাশমিকার হাতে রয়েছে। ‘মিশন মজনু’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হতে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31