IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> বিনোদন >> নতুন বছরে চমক নিয়ে ফিরছেন আনুশকা শর্মা!

নতুন বছরে চমক নিয়ে ফিরছেন আনুশকা শর্মা!

ধূমকেতু নিউজ ডেস্ক : সর্বশেষ ২০১৮ সালে ‘জিরো’ সিনেমাতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। এরপর প্রযোজনায় ব্যস্ততা, বিয়ে, মা হওয়া মিলিয়ে তিন বছর হলো পর্দায় দেখা নেই অভিনেত্রীর। দর্শকরা অপেক্ষায় ছিলেন কবে ফিরবেন তাদের পছন্দের এই তারকা। সেই অপেক্ষার পালা শেষ করে রীতিমতো চমক দিয়ে ফিরছেন তিনি।

জানা গেছে, ভারতীয় ডিজিটাল প্লাটফর্মের সবচেয়ে বড় বাজেটের সিনেমা দিয়ে ফিরছেন আনুশকা। এছাড়া আরো একটি ওটিটির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। শিগগিরই সিনেমা দুটিতে চুক্তিবদ্ধ হবেন আনুশকা।

নতুন বছরে আনুশকার সিনেপর্দায় ফেরাকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তার এই সিনেমা দুটি ওটিটি প্লাটফর্মের জন্য দারুণ কিছু হবে এবং বিশ্বের বুকে ভারতীয় প্লাটফর্মের জনপ্রিয়তা আরো বাড়াবে বলেও মনে করছেন তারা।

এক সময় নিয়মিত অভিনয় করা আনুশকা একের পর এক বক্স অফিস হিট করা সিনেমা দর্শকদের উপহার দিয়েছিলেন। নিজের অভিনয় দক্ষতায় ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন শক্ত অবস্হান। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও সেই জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। নির্মাতারাও তাকে নিয়ে সিনেমা নির্মাণে আগের মতোই আগ্রহী।

এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘‘অভিনয় থেকে দূরে আছি মানে এই নয় যে, আর অভিনয় করব না। আমি আসলে স্বামী-সন্তান নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সন্তান ছোট থাকায় তাকে সময় দিতে চেয়েছি। এখন যেহেতু আমার মেয়ে একটু বড় হয়েছে সেহেতু এখন সিনেমায় সময় দিতে পারব বলে মনে করছি। তাই আবারো দর্শকদের আনুশকা হয়ে ফিরছি। নতুন বছরে দারুণ কিছু চমক লাগা খবর দিতে পারব। বরাবরের মতোই ভিন্নধর্মী কাজের অংশ হতে যাচ্ছি। নতুন বছর বিনোদনের সঙ্গে শুরু করতে চাই।’’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31