IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর নিয়ে ধোঁয়াশা, ভাঙচুর নাকি নড়বড়ে স্থাপনা?পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
Home >> বিশেষ নিউজ >> টপ নিউজ >> গ্রামজুড়ে চলছে আলুর পাঁপড় তৈরির কাজ

গ্রামজুড়ে চলছে আলুর পাঁপড় তৈরির কাজ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : এক গ্রামের শতাধিক পরিবার এখন পাঁপড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। গ্রামটিকে পাঁপড়ের গ্রাম বললে ভুল হবে না। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের হাটধুমা গ্রামে চলছে এই আলুর পাঁপড় তৈরির কাজ। এ গ্রামের মানুষরা একটি বছরকে তিন ভাগে ভাগ করে নেয়। তারা আলুর মৌসুমে দুই থেকে তিন মাস পাঁপড়, আমের মৌসুমে দুই থেকে তিন মাস কাসুন্দি ও চালকুমড়ার মৌসুমে অর্থাৎ শীতকালে দুই থেকে তিন মাস কুমড়ো বরি তৈরি করে। হাটধুমা গ্রামের মানুষ কৃষি কাজসহ অন্যান্য কাজের পাশাপাশি এ তিন মৌসুমে পাঁপড়, কাসুন্দি ও কুমড়ো বরি তৈরি করে পরিবারে স্বচ্ছলতা ফিরে এনেছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, এখন গ্রামের পথ ধরে চললে চোখে পড়ে কাগজের ওপর রোদে শুকানো হচ্ছে হাতে তৈরি করা আলুর পাঁপড়। পাঁপড় তৈরির করার জন্য প্রথমে সংগ্রহ করা আলুগুলো ধুয়ে টিনের তৈরি মেশিন দিয়ে পাতলা ভাবে কেটে নেওয়া হয়। এরপর ওই কাটা আলু সিদ্ধ করে রোদে শুকানো হচ্ছে। পাঁপড় তৈরি ও শুকানোর কাজে পুরুষেরা কিছুটা সাহায্য করলেও নারীরাই মূলত বেশির ভাগ কাজ করে। বছরজুড়েই আলুর পাঁপড়ের চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারী এসে পাঁপড়গুলো কিনে নিয়ে যায়।

আলুর পাঁপড় কারিগর পূণির্মা রানী জানালেন, আমি প্রতিদিন দুই থেকে আড়াই মণ আলুর পাঁপড় তৈরি করি। যাদের বাড়িতে লোকজন বেশি আছে তারা আরো বেশি তৈরি করে। এক মণ আলু রোদে শুকানোর পর সাত থেকে আট কেজি পাঁপড় হয়। প্রতি কেজি পাঁপড় এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এক মণ আলুর পাঁপড় ৮০০-৯০০ টাকায় বিক্রি হয়। এখন এক মণ আলু কিনতে লাগছে ৪০০-৫০০ টাকা। কষ্ট করে পাঁপড় তৈরি করলে প্রায় দ্বিগুন লাভ হয়।

মোঃ ফেরদৌস রহমান বলেন, এ গ্রামের বেশি ভাগ মানুষ এখন পাঁপড় তৈরির কাজ করছে। তৈরি করা পাঁপড় বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়্। হাট থেকে আলু কিনে এনে কেটে তা সিদ্ধ করে রোদে শুকালেই পাঁপড় তৈরি হয়ে যায়। বগুড়া নাটোরসহ বিভিন্ন জেলার লোক এসে এই পাঁপড় কিনে নিয়ে যায়। মুখোরচক এই পাঁপড় অতিথি আপ্যায়ন ও বিকেলের নাশতার সঙ্গে ভেজে পরিবেশন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, নন্দীগ্রামে আলুর উৎপাদন ভালো হয়। এই আলুকে প্রসেসিং করে নারীরা স্বাবলম্বী হচ্ছে। এতে আলুর বাজারও ভালো পাচ্ছে কৃষক। আবার আলুর পাঁপড় তৈরি ওই পরিবারগুলোও স্বচ্ছল হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930