IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> রাজনীতি >> ঢাকার উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন এম এ রাজ্জাক

ঢাকার উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন এম এ রাজ্জাক

ধূমকেতু প্রতিবেদক : ঢাকা-১৮ উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী এম এ রাজ্জাক খান রাজ মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন। তিনি সাবেক ছাত্রলীগ নেতা, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসাআই- এর পরিচালক। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।

এম এ রাজ্জাক খান রাজ এর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৯২-৯৩ সাল থেকে। দর্শণা সরকারী কলেজে উচ্চ-মাধ্যমিকে অধ্যয়নকালে তিনি তৎকালীন ছাত্রনেতা আবু সাঈদ মোহাম্মদ হাসান’ এর কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। এছাড়া ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সহ সকল নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর পক্ষ থেকে প্রচারণায় প্রত্যক্ষভাবে তিনি অংশগ্রহণ করেছেন।

এম এ রাজ্জাক খান রাজ ইনস্টিটিউট অব টেকনিক্যান এডুকেশন, সিঙ্গাপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তে এম. ফিল করেছেন। গবেশনার বিষয় ছিল “বিজনেস ইথিকস্ ইন ইসলামকি পার্সপেক্টিভস”। তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক (১৯৯২) বাংলাদেশ ছাত্রলীগ, দর্শনা সরকারি কলেজ, প্রাক্তন ফাস্ট ক্লাস প্রেসিডেন্ট বাংলাদেশ রোটারি ক্লাব ঢাকা (পূর্ব), প্রাক্তন সদস্য- লায়ন্স ক্লাব, মহাসচিব- ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ বাংলাদেশ, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ টেলিভিশন ম্যানুফ্যাকচারিং এবং প্রতিষ্ঠাতা হোসনেয়ারা খান ফাউন্ডেশন।

এছাড়াও সমাজসেবক হিসেবে বন্যার্তদের ত্রাণ বিতরণ, রোহিঙ্গাদের আশ্রয়প্রদানে সরকারী তহবিলে আর্থিক অনুদান, রানা প্লাজা দুর্ঘটনায় প্রত্যক্ষ আর্থিক সহযোগীতা, ত্রিকেট, ফুটবল, ভলিবল, হকি সহ সকল প্রকার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করছেন নিয়মিত।

তরুণ ব্যবসায়ী নেতা মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ার বেস্ট ব্র্যান্ড এন্ড লিডার পুরস্কার অর্জন করেন।

ঢাকা-১৮ সহ আওয়ামী লীগের পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির সোমবার ছিলো প্রথম দিন। ফরম সংগ্রহ ১৭ আগস্ট থেকে শুরু ও জমা নেয়া হচ্ছে যা চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031