IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘নিষেধাজ্ঞা আসার অপেক্ষায় বিএনপি’

‘নিষেধাজ্ঞা আসার অপেক্ষায় বিএনপি’

ধূমকেতু নিউজ ডেস্ক : আটলান্টিকের ওপার থেকে কোনো নিষেধাজ্ঞা আসে কি না বিএনপি সেই অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৫ জুলাই) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের যৌথসভায় এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের আর তিন থেকে চার মাস বাকি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ও তাদের সমমনা দলগুলো এখন গুজব ও ষড়যন্ত্র করতে তৎপর। ভোটারদের কাছে না গিয়ে তারা বিদেশিদের কাছে যাচ্ছে। আটলান্টিকের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা আসে কি না দলটি এখন সেই অপেক্ষায় আছে। তারা তাকিয়ে আছে আটলান্টিকের ওপার থেকে কী নিষেধাজ্ঞা আসে।

সিটি করপোরেশ নির্বাচনের মতোই দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, সিটি নির্বাচন যেমন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে, আগামী জাতীয় নির্বাচনও তেমন সুষ্ঠু হবে। এতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন ব্যবস্থা নিয়ে যারা প্রশ্ন করেন, গুজব ছড়ান, ষড়যন্ত্র করেন তাদের শিক্ষা নেওয়া উচিত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল বলেছেন ভাঙা নৌকায় নাকি দেশের মানুষ চড়বে না। ধানের শীষ পেটের বিষ হয়েছে। উন্নয়নের জন্য মানুষ নৌকা চায়।

ওবায়দুল কাদের আরও বলেন, বিদেশিদের কিছু বলার থাকলে বন্ধুসুলভভাবে বলতে পারে। তবে প্রভুসুলভ নয়। বিদেশিদের সব পরামর্শ আমাদের গ্রহণ করতে হবে তেমন কোনো বিষয় নেই।

যৌথসভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল, জহিরউদ্দিন স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031