IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে 
Home >> রাজনীতি >> লিড নিউজ >> আওয়ামী লীগ, বিএনপির একাধিক মনোনয়ন প্রাত্যাশী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-১

আওয়ামী লীগ, বিএনপির একাধিক মনোনয়ন প্রাত্যাশী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে সংসদ সদস্য প্রার্থী পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন পেতে একাধীক নেতার নাম শোনা গেলেও জাতীয় পার্টির একজনের নাম শোনা যাচ্ছে।

তারা মনোনয়ন পেতে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও লবিং ছাড়াও মাঠপর্যায়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা এবং গণসংযোগ করে চলছেন। এছাড়াও মনোনয়ন প্রত্যাশী হিসাবে এলাকায় পোস্টারিং করেছেন অনেকে।

বিভিন্ন সূত্র মতে, এ আসনে আওয়ামী লীগের সম্ভব্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি ছাড়াও একইদল থেকে যারা মনোনয়ন পাওয়ার জন্য চেষ্ঠা করবেন তারা হলেন- নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও চন্দননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান (তোতা), নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রেজাউল হাসান (রানা) এবং পোরশা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মকবুল হোসেন।

অপরদিকে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরার হলেন- এ আসনের তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও নিয়ামাতপুর উপেজলা বিএনপির সাবেক সভাপতি ডা: ছালেক চৌধুরী, যুবদলের কেন্দ্রিয় সদস্য মাহমুদুস সালেহীন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান এবং পোরশা উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ মোজাম্মেল হক শাহ্ চৌধুরী।

জাতীয় পার্টি থেকে পোরশা উপজেলা সভাপতি আকবর আলী (কালু) একক মনোনয়ন প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রার্থী হিসেবে মাও: ওমর আলী সরদার মনোনয়ন প্রত্যাশী বলে জানাগেছে।

বিগত ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর তিনি খাদ্যমন্ত্রণালয়ের দায়িত্বপান। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি তার নির্বাচনী এলাকায় উন্নয়ন মূলক কাজ করেই যাচ্ছেন। সে হিসেবে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে তিনি নিশ্চিত মনোনয়ন পেতে আশাবাদী। তারপরেও আসনটিতে নিজ দলীয় একাধীক মনোনয়ন প্রত্যাশী থাকায় বর্তমান সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কিছুটা হলেও মনোনয়ন পেতে কষ্ঠ সহ্য করতে হবে বলে অনেকে মনে করছেন।

তবে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সকল কার্যক্রম ইতোমধ্যে গুছিয়ে ফেলেছেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম প্রচারে উন্নয়ন ও শান্তি সমাবেশ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ আসনটিতে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় দলটির কেন্দ্রীয় কমিটি সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আভ্যন্তরীন কোন্দলের শিকার হয়ে দলীয় প্রার্থীকে ভোটের রাজনীতিতে চরম মূল্য দিতে হতে পারে বলে স্থানীয় একাধিক শীর্ষ নেতার অভিমত। বর্তমানে কেন্দ্রীয় কমিটির দেয়া বিভিন্ন কর্মসূচী বিভক্ত হয়ে পালন করছে স্থানীয় বিএনপি।

তারপরেও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে গণসংযোগ ও প্রচার-প্রচারনা চালিয়ে গেলেও কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন এ আসনের প্রার্থী। আর দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজমুদার আওয়ামী লীগের একক প্রার্থী হলে বিএনপি প্রার্থীকে হবেন এ নিয়ে দলটি কঠিন হিসাব-নিকাশ করতে হবে বলে অনেকে বলছেন।

অপরদিকে, জামায়াতের নিবন্ধণ না থাকায় তাদের ভূমিকা কি হবে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টির অবস্থান কি হবে নির্বাচন আরও ঘনিয়ে আসলে বুঝা যাবে এলাকায় দলগুলির ভোট রাজনীতি বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31