IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
Home >> রাজনীতি >> বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : লিটন

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : লিটন

এএইচএম খায়রুজ্জামান লিটন

এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি- ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপির নেতারা ঘরে বসে আন্দোলনের ডাক দিয়ে আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করতে চায়। সেজন্য ২০১৪/১৫ সালের মতো আগুন সন্ত্রাস করছে। যারা আওয়ামী লীগকে ভয় দেখিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে চায়, তারা অতীতে ব্যর্থ হয়েছে, এবারো তারা ব্যর্থ হবে। সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষে এএইচএম খায়রুজ্জামান লিটন এঁর নেতৃত্বে সেখান থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে। আমাদের দেশের নির্বাচন কীভাবে হবে সেটি ঠিক করবে দেশের জনগণ, আদালত, নির্বাচন কমিশন নির্বাচন। আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবেই, নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। উৎসমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ দলে দলে এসে ভোট দেবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া অসুস্থ্য, তারেক জিয়া লন্ডনে বসে থেকে যে ফরমান জারি করেন, সেই ফরমান অনুযায়ী দেশ চলবে, তাদের দল চলবে, তার মতো মূর্খ এটি ভাবতে পারে। কিন্তু এটি কখনোই হতে পারে না। আমরা লক্ষ্য করছি তার দল থেকে দঁড়ি ছিড়ে এক এক করে এসে সব কেউ স্বতন্ত্র, কেউ তৃণমূল বিএনপি, কেউ বিএনএফ ইত্যাদি ব্যানারে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, হরতার-অবরোধ ডাকে বিএনপি-জামায়াত চক্র, আর জনগণের জানমালের নিরাপত্তার জন্য রাজপথে অবস্থান নিতে হয় বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে। দিনের পর দিন রাজপথ, রেলপথ সহ নানা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা বাংলাদেশের অর্থনীতিকে অচল করে দিতে চায়, যারা দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তারা কি বাংলাদেশের পক্ষের মানুষ হতে পারে? তারা কি জনগণের, গণতন্ত্রের, উন্নয়নের পক্ষের মানুষ হতে পারে? নিশ্চয় নয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সদস্য আতিকুর রহমান কালু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31