IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
Home >> রাজনীতি >> দিনাজপুরের ৬ আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ

দিনাজপুরের ৬ আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ

নির্বাচন কমিশন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, দিনাজপুর : দিনাজপুর জেলার ৬টি আসনে মোট ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ৬টি আসনে ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলার ৬টি আসনে দুইজন মহিলা প্রার্থী, ৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। ৭টি রাজনৈতিক দল হলো- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ওয়ার্কার্স পার্টি, ইসলামী ঐক্যজোট, মুসলিম লীগ ও জাসদ। দিনাজপুর জেলা নির্বাচন অফিস এসব তথ্য নিশ্চিত করেছে।

জেলা নির্বাচন অফিস সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দিনাজপুর-১ আসনে প্রতিক প্রাপ্ত ৫ জন প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল দলীয় প্রতিক (নৌকা), ওয়ার্কার্স পার্টির আব্দুল হক (হাতুড়ী), জাতীয় পার্টির শাহিনুর ইসলাম (লাঙ্গল) স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া (ট্রাক) ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির জহুরুল ইসলাম (আম) প্রতিক বরাদ্দ পেয়েছেন।

দিনাজপুর-২ আসনের ৩ জন প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন (ঈগল), আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী (নৌকা) ও জাতীয় পার্টির মাহবুব আলম (লাঙ্গল) প্রতিক বরাদ্দ পেয়েছেন।

এছাড়া, দিনাজপুর-৩ আসনের প্রতিক প্রাপ্ত ৬ জন প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ইকবালুর রহিম (নৌকা), জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের ফরহাদ আলম (মিনার), মুসলিম লীগের আব্দুস সালাম (হাত (পাঞ্জা) ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির পারুল সরকার লিনা (আম) ও স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন (ট্রাক) প্রতিক বরাদ্দ পেয়েছেন।

দিনাজপুর-৪ আসনে প্রতিক প্রাপ্ত ৪ জন প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক (ট্রাক), জাতীয় পার্টির মোনাজাত চৌধুরী (লাঙ্গল) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) আজিজা সুলতানা (আম) প্রতিক পেয়েছেন।

দিনাজপুর-৫ আসনে প্রতিক প্রাপ্ত ৪ প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির শওকত আলী (আম), জাতীয় পার্টির নুরুল ইসলাম (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেলাল (ট্রাক) প্রতিক পেয়েছেন।

দিনাজপুর-৬ আসনে প্রতিক পাওয়া ৪ প্রার্থী হলেন-স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী (ট্রাক), জাসদের শাহ আলম বিশ্বাস (মশাল) আওয়ামী লীগের শিবলী সাদিক (নৌকা) ও তৃণমূল বিএনপির মোফাজ্জল হোসেন (সোনালী আঁশ) প্রতিক বরাদ্দ পেয়েছেন।

দিনাজপুর জেলার সংসদীয় ৬টি আসনে মোট ৩৫ জন্য প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে যাচাই-বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। আর ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোট ২৬ জনে দ্বারায়।

এবার, দিনাজপুর জেলার ৬টি আসনে ৯টি পৌরসভা ও ১০৪টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯ হাজার ৩৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৫৬ হাজার ৭৪০ জন ও মহিলা ভোটার ১২ লাখ ৫২ হাজার ৬৫১ জন। এছাড়া মোট ভোট কেন্দ্র ৮৩০টি ও মোট ভোট কক্ষ ৫ হাজার ৬৬১টি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31