IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
Home >> রাজনীতি >> শীতকে উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত নৌকার মাঝি সৌরেন্দ্র নাথ

শীতকে উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত নৌকার মাঝি সৌরেন্দ্র নাথ

শীতকে উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত নৌকার মাঝি সৌরেন্দ্র নাথ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সারা দেশের মতো উত্তরের খাদ্যভান্ডার নওগাঁর বদলগাছীতেও পুরোদমে বাজতে শুরু করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাঢোল। গত ১৮ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে প্রতিক পাওয়ার পর থেকে প্রচন্ড শীতকে উপক্ষো করে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পরিবর্তনের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন সরকার দলীয় প্রার্থী। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৮, নওগাঁ-৩ আসনের প্রার্থীরা প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি বাজার এলাকা, পাড়া ও মহলার ওলিগলিতে পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে।

নওগাঁ-৩ আসন একটি ঐতিহাসিক আসন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ নির্দশন ঐতিহাসিক পাহারপুড় বৌদ্ধ বিহারের আসন হচ্ছে (মহাদেবপুর-বদলগাছী)। এই আসনে সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক পেয়েছেন জেলা আ’লীগের সদস্য ও সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)।

দায়িত্বে থাকাবস্থায় নিজের এলাকার যোগাযোগ ব্যবস্থার আমুল উন্নয়নের পাশাপাশি সকল উন্নয়নমূলক কাজসহ পুরো নওগাঁ জেলার বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়নমূলক কাজগুলো সৌরেন চক্রবর্ত্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করেছেন।

ফলে নিজের এলাকার পাশাপাশি পুরো নওগাঁবাসীর কাছে সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীর একটি ভাবমূর্তি সৃষ্টি হয়েছে অনেক আগেই। নিজের বিদ্যাপীঠ বালুভরা আর.বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে তৈরি করেছেন অত্যাধুনিক লাইব্রেরী, মক্তিযুদ্ধের সংগ্রহশালা ও দেশ-বিদেশের সহ¯্রাধিক জ্ঞানী, মনীরিষীসহ বিখ্যাত ব্যক্তিদের বিরল ছবির সংগ্রহ সৌরেন বাবুর সামাজিক কার্মকান্ডকে আরও বেশি সম্প্রসারিত করেছে এই জেলাকে।

তাই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন সরকারের সাবেক এই সিনিয়র সচিব। নির্বাচনী আচরন বিধি মেনে রাতেও তিনি নিজ নিজ এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আগামীর উন্নয়নশীল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বদলে যাওয়ার বার্তা পৌঁছে দিয়ে ভোট প্রার্থনা করছেন। তারই ধারাবাহিকতায় দিনের বেলায় বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুওে ভোট প্রার্থনা করেন তিনি। সেখান থেকে ফিরে সন্ধ্যার পর নিজ জন্মস্থান বালুভরা হাট-বাজারে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ চালান।

গণসংযোগ চলাকালে সাবেক সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার বদলে যাওয়ার অঙ্গিকারকে পাথেয় করে চাকরী জীবন শেষে সমাজের মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে এসেছেন। সমাজ তাকে অনেক দিয়েছে তাই তিনি এমপি নির্বাচিত হয়ে ৪৮, নওগাঁ-৩ আসনের সমাজের মানুষের জন্য আরো কিছু করতে চান।

তিনি আরও বলেন, উন্নয়ন দিয়ে বদলে দিতে চান এই দুই উপজেলাকে। ২০৪১ ইং সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি এই আসনের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে ঘুষ, দুর্নীতি, দখলবাজ ও স্বজনপ্রীতি মুক্ত একটি এলাকা গড়তে চান। মহাদেবপুর ও বদলগাছী উপজেলার পরিবর্তনশীল প্রতিটি মানুষ আবারো উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে সৌরেন্দ্র নাথকে নয় উন্নয়নের কর্ণধার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবেন এবং আগামীর শোষনমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযাত্রী হবেন বলে তিনি শতভাগ আশা ব্যক্ত করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31