ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও রহনপুর পৌর আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খাঁন মতির অনুপস্থিতিতে মোটরসাইকেল শোডাউন করেছে তার কর্মী সমর্থকরা।
শুক্রবার বিকেল ৪ টার দিকে রহনপুর পৌর এলাকার কলেজ মোড় থেকে মোটরসাইকেল শোডাউন বের করে পৌর নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মিলিত হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার প্রতিকের বিজয়ের লক্ষে ও শোডাইনের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নৌকা প্রতিকের সমর্থনে প্রচারণা চালান তারা।


