IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বিএনপি ১৫ আগস্টে জিয়ার সম্পৃক্ততা অস্বীকার করতে পারে না’

‘বিএনপি ১৫ আগস্টে জিয়ার সম্পৃক্ততা অস্বীকার করতে পারে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা স্বীকার করেছে যে, এই বর্বরোচিত ঘটনায় জিয়া তাদের সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন। তাই বিএনপি ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমানের সম্পৃক্ততা অস্বীকার করতে পারে না।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী কর্নেল ফারুক ও রশিদ বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেছে, জিয়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের আগে ‘গো এ্যাহেড’ বলে তাদের সব ধরনের সহায়তা দিয়েছিলেন। তাই বিএনপি জাতির পিতার হত্যাকান্ডে জিয়ার সম্পৃক্ততাকে অস্বীকার করতে পারে না।’

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি এই ঘটনা থেকে তাদের দলীয় নেতাকে যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না।

বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিন্যুস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, এছাড়াও অন্যান্য হত্যাকারীদের স্বীকারোক্তিমূলক বক্তব্যে এটা বেরিয়ে এসেছে যে জিয়াও তাদের সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সবচেয়ে বেশি লাভবান হয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমানকে সেনা প্রধান করে।’

প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন জিয়া তার সবকিছুই করে গেছেন।

তিনি বলেন, ‘জিয়া মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র ও অর্থ তুলে দিয়ে ছাত্র সমাজকে ধ্বংস করেছেন। তিনি ছাত্রদের নিয়ে ‘হিলফুলফুজুলে’ প্রমোদ ভ্রমণে বের হন। বঙ্গবন্ধু এই জাহাজটিকে পবিত্র হজ পালনের জন্য কিনেছিলেন।’

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, স্বামীর পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়াও তার নিজ স্বার্থে ছাত্রদের ব্যবহার করেছেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি ছাত্রদের হাতে কলম ও খাতা তুলে দিয়েছিলাম। কারণ আমি জানতাম যে একটি স্বাধীন দেশে ছাত্রদের সুনাগরিক হওয়া অত্যন্ত জরুরি।’

বাংলাদেশের বিগত সকল আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় অধ্যায়ের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি বিগত সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময়ে পাকিস্তানী শাসক গোষ্ঠী আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। ছাত্রলীগ ভাষা আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়েছিল ও অংশ নিয়েছিল।’

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ছাত্রলীগ নেতাকর্মীদের সাধারণ মানুষকে জয় বাংলা স্লোগানে উদ্ভুদ্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে ছয় দফা তুলে ধরার জন্য এবং আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে ও প্রস্তাবিত স্বাধীন বাংলাদেশের পতাকা সম্পর্কে জনসাধারণের মতামত জানতে তাদের প্রতি নির্দেশ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলার নির্দেশ দিয়ে বলেন, ‘জাতির পিতা কখনোই নিজ স্বার্থের কথা চিন্তা করেননি। তিনি সব সময় দেশ ও দেশের জনগণের কল্যাণের কথা ভাবতেন।’

তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়া চীন’, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ পড়ার নির্দেশ দিয়ে বলেন, ‘যদি তোমরা ভাল নেতা হতে চাও, তবে তোমাদের অবশ্যই এই তিনিটি বই পড়ে ভাল রাজনীতি সম্পর্কে জানতে হবে।’

প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাদের বঙ্গবন্ধু সম্পর্কে পাকিস্তানী গোয়েন্দা প্রতিবেদন পড়তে নির্দেশ দেন। এ থেকে তারা বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস ও তাঁর কাজ সম্পর্কে জানতে পারবে।

তিনি মানুষের জন্য আত্মউৎসর্গকারী ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ছাত্রলীগ নেতা কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ রোগে যারা মারা গেছে, তাদের জানাজা ও দাফন করানোর কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রকাশনা ‘মাতৃভূমি’র মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট হত্যাকান্ডে শহীদ বঙ্গবন্ধু ও অন্যান্যদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ইতিহাস একদিন ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডের চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নেপথ্যের চক্রান্তকারীদের মুখোশ এখনো উন্মোচিত হয়নি। ইতিহাস একদিন তাদের মুখোশ উন্মোচন করবে।’

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, সামরিক একনায়ক জিয়াউর রহমান রাজনীতিতে হত্যা ও গুম চালু করেন। তিনি বলেন, ক্ষমতা গ্রহণ করে জিয়া ব্রিগেডিয়ার হুদা ও খালেদ মোশাররফসহ বহু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করেন। অভ্যুত্থানের মাধ্যমে কারাগারে ৪ জাতীয় নেতাকে হত্যা করা হয়। শত শত আওয়ামী লীগ নেতা-কর্মীকে গুম করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়াও ‘অপারেশন ক্লিন হার্ট’-এর নামে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা ও গুমের মাধ্যমে তার স্বামী জিয়ার মতো একই চেহারায় অভিভূত হন। তিনিও তার স্বামীর মতো এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দিতে ইনডেমনিটি বিল পাস করেন।

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রতিশোধের পরিবর্তে দেশের সার্বিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করে বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে ১৯৯৮ সালে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনাকে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকান্ড হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ও ছোট বোন রেহানা ছাড়া পরিবারের বাকি সবাইকে হারানোর বেদনা নিয়ে দেশ চালানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে।

দেশের সার্বিক বিশেষ করে শিক্ষার উন্নয়নে তাঁর সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী মাক্স পরতে, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়াসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031