ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার বিকাল ৪ টার দিকে নগরীর মালোপাড়াস্থ ভুবন মোহন পার্কে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল ইসলাম রায়হান, জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য জাহান পান্না ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, বোয়ালিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাফিকুল ইসলাম সাফিক, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, জরিনা খাতুন, রোজি ও গুলশান আরা মমতা।
এএছাড়াও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোর্তুজা ফামিন, যুগ্ম আহবায়ক আকবর আলী জ্যাকি, নাহিন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ রাজশাহী মহানগরের বিভিন্ন থানা ইউনিট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃকর্মী উপস্থিত ছিলেন।


