IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> টপ নিউজ >> সিংড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

সিংড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : ‎নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের কর্মী-সমর্থকরা। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে ধানের শীষের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদে দাউদার সমর্থকরা সিংড়া বাসষ্ট্যান্ড (নাটোর-বগুড়া) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
‎
‎মঙ্গলবার (৯ ডিসেস্বর) বিকেলে সিংড়া বাসষ্ট্যান্ডে তেলপাম্পের সামনে এ অবরোধ কর্মসূচীতে পালন করেন কর্মী-সমর্থকরা।
‎
বিক্ষোভ মিছিলে আনুর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন কর্মী-সমর্থকরা। মিছিলটি সিংড়া বাসষ্ট্যান্ড তেলপাম্পের সামনে মহাসড়ক অবরোধ করে। অবরোধকারীরা প্রায় একঘন্টা মহাসড়ক অবরোধ করে প্রার্থীতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। এসময় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের অনুরোধ অবরোধ তুলে নেন তার সমর্থকরা।
‎
‎বিক্ষোভে বক্তব্যে রাখেন- সিংড়া পৌর বিএনপির সাবেক সদস সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, সিংড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম এ মালেক, যুব নেতা আব্দুল্লাহ আল মমিন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নীরু, উপজেলা বিএনপি সদস্য সবুজ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রনি প্রমুখ।

সিংড়া উপজেলার কয়েক হাজার বিএনপির নেতাকর্মী এতে অংশ নেন।
‎
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা বিগত ফ্যাসিবাদের সময় মাঠে থেকে নির্যাতিত হয়েছি, জেল খেটেছি তবুও মাঠ ছাড়িনি। যিনি দীর্ঘ ১৭ বছর সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নির্যাতিত হয়েছে, আজ তাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা তারেক রহমানকে বলতে চাই, দুঃসময়ে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের একটাই দাবী, প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবী জানাচ্ছি। নাটোর-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে দাউদার মাহমুদকে মনোনয়ন দিতে হবে।

বিক্ষোভ শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31