ধূমকেতু প্রতিবেদক : আর দুইদিন পর আগামী শনিবার রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করছেন প্রার্থীর আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি’র পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করা হয। প্রশিক্ষণ পরিচালন করে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপি’র আহাবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন।
প্রশিক্ষণ শেষে বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক, বাগমারা বিএনপি সাবেক সভাপতি ডি এম জিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, জেলা কৃষকদলের আহŸায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, কৃষকদলের যুগ্ম আহŸায়ক মেসবাউল হক দুলু, বাগমারা বিএনপির সদস্য সচিব শামসুউজ্জোহা বাদশা, পৌর যুবদলের আহব্বায়ক শাহীনুর রহমান শাহীন, বাগমারা কৃষকদলের আহŸায়ক সায়দুর রহমান ও সদস্য সচিব আব্দুল মালেক।


