ধূমকেতু প্রতিবেদক : চতুর্থ ধাপের নির্বাচনে রাজশাহীর নওহাটা পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এই দিনই বেশিরভাগ প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক জানান, নওহাটা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী আসনে ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত হাফিজুর রহমান হাফিজ, বিএনপি মনোনীত বর্তমান মেয়র আলহাজ্ব শেখ মো. মকুবল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল বারী খান ও বিএনপি বিদ্রোহী মামুনুর সরকার জেড।
এদিকে আওয়ামী লীগ মনোনীত হাফিজুর রহমান হাফিজের মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, নওহাটা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।
অপরদিকে বিএনপি মনোনীত মকবুল হোসেনের মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, নজির উদ্দীন ও সাজ্জাদ হোসেন, পৌর সাবেক কাউন্সিলর আফজাল হোসেন প্রমুখ।


