IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ভবানীগঞ্জ পৌরসভায় ভাবির কাছে ননদের হার

ভবানীগঞ্জ পৌরসভায় ভাবির কাছে ননদের হার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ছিল বড় চমক। এ পৌরসভায় এবার সংরক্ষিত আসন (১, ২ ও ৩) ১ নম্বর ওয়ার্ডে ননদ ও ভাবির ভোটযুদ্ধ ছিল আলোচনার মুল কেন্দ্র বিন্দুতে। নির্বাচনের শুরু থেকেই মেয়র প্রার্থীদের মতই সবার চোখ ছিল সংরক্ষিত ১নং ওয়ার্ডের দিকে। কিন্তু ভোটগণনা শেষে দেখা যায় ননদ নারগিস বিবিকে হারিয়ে ভাবি রোনা বিবি বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা দুবার তিনি নির্বাচিত হলেন।

শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচনের ফলাফলে বেসরকারিভাবে সংরক্ষিত ১ নম্বর আসন থেকে নির্বাচিত রোনা বিবিকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। তিনি অটোরিকশা প্রতিক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছিলেন। তিনি পেয়েছেন ৯৬৯ ভোট। আর ননদ নারগিস বিবি জবা ফুল প্রতিক নিয়ে পেয়েছেন ৭৫৯ ভোট। এছাড়াও রোনার নিকটতম প্রতিদ্ব›দ্বী পলিনা খাতুন পেয়েছেন ৯৬৪ ভোট।

স্থানীয়দের ভাষ্যমতে, ভবানীগঞ্জ পৌরসভার কসবা গ্রামের আবদুল হামিদের স্ত্রী নারগিস বিবি। ২০১০ সালের নির্বাচনে কসবা গ্রামের আবদুল হামিদের স্ত্রী নারগিস বিবি সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ওই বছর তাঁর ভাবি প্রার্থী ছিলেন না।

২০১৫ সালের নির্বাচনে নারগিস বিবিসহ অন্য তিন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতায় নামেন বড় ভাই মাহাবুর রহমানের স্ত্রী রোনা বিবি। ওই বছরের নির্বাচনে ভাবির কাছে হেরে যান ননদ নারগিস বিবি। ভাবি নির্বাচিত হয়ে দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেন। তবে হাল ছাড়েননি ননদ নারগিস বিবি। তিনি পাঁচ বছর এলাকার লোকজনের পাশে থেকেছেন। নিজের মাঠ গুছিয়ে নেয়ার পাশাপাশি অতীতের ভুল শুধরে নেয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ভাবির কাছে হেরে গেছেন।

এবার নির্বাচনেও সংরক্ষিত ওয়ার্ড (১, ২ ও ৩) থেকে প্রার্থী হয়েছিলেন ননদ-ভাবিসহ মোট পাঁচজন। তবে সব আলোচনার শীর্ষে ছিলেন ননদ-ভাবি। ননদ জবা ফুল ও ভাবি অটোরিকশা প্রতিকে নির্বাচন করেন তারা। প্রতিক নিয়ে তাঁরা দুজনেই প্রচারণা চালিয়েছেন সমানতালে। সকাল হলেই একই বাড়ি থেকে দুই প্রার্থী প্রচারণায় নেমে পড়েন। তাঁদের সঙ্গে প্রচারণায় যোগ দেন কর্মী, সমর্থক ও দুজনের স্বামী। ওয়ার্ডের আলাদা আলাদা এলাকায় প্রচারণা শেষে একই বাড়ি ফেরেন। কখনো মুখোমুখি হলেও তাদের মধ্যে কোনো বিরোধ দেখা দেয়নি। পরস্পরের বিরুদ্ধে কোনো অপপ্রচারে লিপ্ত হননি তারা। এভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে প্রার্থী ও ভোটারদের বক্তব্য।

রোনা বিবির স্বামী মাহাবুর রহমান বলেন, বোন তার মতো নির্বাচন করছেন এবং তিনি স্ত্রীকে নিয়ে নিজের মতো কাজ করেছেন। ভোটাররা দ্বিতীয়বারের মতো তার স্ত্রীকে বেছে নিয়েছেন।

বিজয়ী রোনা বিবি বলেন, কারও প্রতি তার কোনো রাগ নেই। তিনি আগের মতোই লোকজনের পাশে থেকে সেবা করতে চান। এদিকে রাজশাহীর তিনটি পৌরসভায় এবার দুইজন আওয়ামী লীগ মনোনিত ও একজন স্বন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31