ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর সভায় নৌকার পালে বিজয়ের হাওয়া বইতে শুরু করেছে।
প্রচার প্রচারনার শেষ দিন বৃহস্পতিবার দিন ব্যাপি মুন্ডমালা বাজারসহ বিভিন্ন এলাকায় মিছিলে মিছিলে সরগরম ছিলো পৌর এলাকার পাড়া মহল্লাসহ হাট বাজার।
প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন নৌকার মেয়র প্রার্থী আমির হোসেন আমিন। এই প্রচার প্রচারনা দেখে ভোটারসহ বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতা কর্মি ও সমঅথকরা বলছেন মুন্ডমালায় নৌকার পালে বিজয়ের হাওয়া বইতে শুরু করেছে।
তবে, ধানের শীষ প্রতিকের প্রার্থী ফিরোজ কবিরের সাথেই নৌকার প্রার্থী আমির হোসেন আমিনের হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটা বলছেন ভোটারসহ দলীয় নেতা কর্মি ও সমর্থকরা।
এ দুই দলের দুই প্রার্থীই প্রায় একই রকম প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেছেন। এই মেয়র প্রার্থী বলছেন, প্রায় ১৭ বছরের অচলায়তন ভেঙ্গে নতুন আগামীর প্রত্যাশায় দুর্নীতি ও মাদক মুক্ত, স্বচ্ছ, পরিচ্ছন্ন নগর গঠন সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করা।
ন্যায় ও আদর্শ স্থানীয় বিচার ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, টেকসই যোগাযোগ, ব্যবস্থার উন্নয়নসহ পৌরসভার প্রানকেন্দ্র,মুন্ডুমালা বাজারের উন্নয়ন করবেন।
সেই সাথে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, লাইটিং ও পরিধি বৃদ্ধি সহ সাধারণ মানুষের অংশ গ্রহন ও জবাবদিহিতা মূলক জনবান্ধব নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে মুন্ডুমালা পৌরসভাকে দুর্নীতি মুক্ত পৌরসবা গড়ে তুলবেন।
তবে, স্বতন্ত্র জগ প্রতিকের প্রার্থী সাইদুর রহমান প্রচার প্রচারনায় থাকলেও ভোটারদের তেমন কোন প্রতিশ্রুতি দিতে পারছেন না। তিনি ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
তবে, কাউন্সিল ও সংরক্ষিত আসনের কাউন্সিলররাও প্রচার প্রচারনায় পিছিয়ে ছিলেন না। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মিছিলে মিছিলে মুখরিত করে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছেন পাড়া মহল্লার অলিগলি।
সব মিলিয়ে আগামী ৩০ জানুয়ারী মুন্ডমালা পৌর সভায় নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এটাই প্রত্যাশা ভোটারসহ সংশ্লিষ্ট সকলের।
মুন্ডমালা পৌর সভার ৯ টি ওয়ার্ডে ১০ টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১৭হাজার ৬ শ’ ৯৫জন ভোটার ভোট দিয়ে তাদের মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুস ৮হাজার ৭ শ’ ৪৪ এবং মহিলা ৮হাজার ৯ শ’ ৭১জন।
মেয়র পদে প্রার্থী ৩ জন, কাউন্সিলর পদে ৯ টি ওয়ার্ডে ২৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩জনসহ মোট ৪৫ জন নির্বাচনে অংশ নিয়েছেন।


