ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালায় উৎসব মুখোর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত ভোট চলাকালীন সময়ে কোথাও কোন ধরনের গোলযোগ বা অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে ভোটাররা ভোট দেয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। তবে, দুপুরের পর কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন ছিলনা।
পুরুষ ভোটারদের চাইতে নারী ভোটারদের উপস্থিতি বেশী ছিলো। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা কেন্দ্রে আসতে কোন ধরনের বাধার সম্মুখীন হননি হলে জানান ভোটাররা।
ভোট কেন্দ্র গুলোর বাইরে ছোট ছোট চায়ের দোকানে এবং রাস্তাসহ আশে পাশে লোকজনের সমাগম ছিলো চোখে পড়ারমত।
দুপুরে চুনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসা নৌকার মেয়র প্রার্থী আমির হোসেন আমিন ও স্বতন্ত্র জগের মেযর প্রার্থী সাইদুর রহমান পৃথক পৃথক ভাবে সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবেই ভোট গ্রহন হচ্ছে।
তারা কেউ কোন অভিযোগ করেন নি। তবে, তারা উভয়েই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন। সাধারন নারী ও পুরুষ ভেটাররাও শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে তাদেরও কোন অভিযোগ ছিলোনা।
তবে, বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী ফিরোজ কবিরের বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে কেন্দ্র গুলোতে আইনশৃংখ্যলা রক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার পাশাপাশি মোবাইল টিমে থাকা নির্বাচন সংশ্লিষ্টরাও ছিলেন বেশ তৎপর।
এনিয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, মুণ্ডমালা পৌরসভা নির্বাচনে ১০টি ভোট কেন্দ্রের কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসব মুখোর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ হয়েছে।


