IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘৬২টি পৌরসভায় নির্বাচনে ৭০ ভাগ ভোট পড়েছে’

‘৬২টি পৌরসভায় নির্বাচনে ৭০ ভাগ ভোট পড়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচনে ৭০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

শনিবার তৃতীয় ধাপের পৌর নির্বাচনে ১৯,০৮,৬১৫ ভোটারের মধ্যে মেয়র পদে ভোট দিয়েছেন ১৩,৪৪,০১৬ জন। সে হিসাবে, এবারের ভোটের হার ৭০.৪২%।

সর্বোচ্চ ভোট পড়েছে নওগাঁর ধামইরহাটে ৯২.১৪%। সর্বনিম্ন ভোট পড়েছে ৪১.৮৭% মৌলভীবাজারে।

ফল পর্যালোচনায় দেখা যায়, তৃতীয় ধাপে মেয়র পদে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

এর আগে ১৮ ডিসেম্বরের প্রথম ধাপে ভোটে ৬৫ ভাগ, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারির ৬২ ভাগ ভোট পড়েছে।

ইসি সচিব মো. আলমগীর ভোট শেষে দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। প্রথম দফায় সব ইভিএমে, দ্বিতীয় দফায় ব্যালট-ইভিএম দুটোই ছিল। তৃতীয় ধাপে ব্যালটে ভোট হয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার পাঁচ ধাপে পৌরসভায় নির্বাচন করছে কমিশন।

প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে, এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ব্যালটে ভোট হল ৩০ জানুয়ারি।

প্রসঙ্গত, প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুই জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

চতুর্ধ ধাপে ১৪ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31