ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পৌর সভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তানোর গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর আওয়ামী লীগ সভাপতি ও তানোর পৌর নির্বাচনে নৌকায় মেয়র প্রার্থী ইমরুল হক।
তানোর পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবাক রাকিবুল হাসান পাপুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’ লীগ নেতা রেজাউল ইসলাম, শুনীল কুমার দাস।
সাবেক তানোর উপজেলা যুবলীগ সভাপতি ও কৃষকলীগ সবাপতি শরিফুল ইসলাম, তানোর পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ওহাব হোসেন সরদার, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মৃদুল কুমার ঘোষ প্রমুখ।
এর আগে কর্মিরা তানোর পৌর সভার ৪ নং ও ৫ নং ওয়ার্ডে ব্যাপক গনসংযোগসহ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
অপর দিকে মেয়র প্রার্থী ইমরুল হক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭ নং ৮ নং ও ৯ নং ওয়ার্ড এলাকাসহ তানোর গোলাপাড়া বাজার থানা মোড়সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গনসংযোগসহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন।


