IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ১০ কেন্দ্রের প্রত্যেকটিই ঝুঁকিপূর্ণ

১০ কেন্দ্রের প্রত্যেকটিই ঝুঁকিপূর্ণ

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে সবকটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ জন্য সবকটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যঅব ও বিজিবি মোতায়েন থাকবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহিন ভাবে চলবে ভোট গ্রহন। ভোট গ্রহণ শান্তিপুর্ণ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চারঘাট পৌরসভা নির্বাচনের জন্য ১০টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। ভোটারদের নিরাপত্তায় প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি টহল থাকবে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তফসিল ঘোষনার পর চারঘাটে পোষ্টার ছেড়া ও পোষ্টারের ওপর পোষ্টার সাটানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভোটের দিন যাতে করে কেউ কোন ধরণের বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতে না পারে সেজনই সব কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ বাড়তি নিরাপত্তা থাকবে।

উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের আগে বা পরে কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

চারঘাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের একরামুল হক এবং বিএনপির জাকিরুল ইসলাম বিকুল, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৮ জন ও নারী ভোটার ১৫ হাজার ১১১ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31