IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> নন্দীগ্রামের মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

নন্দীগ্রামের মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বিজয়ী হওয়ার ২৫ দিন পর উৎসবমুখর পরিবেশে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র আনিছুর রহমান দায়িত্ব গ্রহণ করলেন। বৃহস্পতিবার দুপুরে পৌর ভবনে বিদায়ী মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল স্বাক্ষরিত ফাইল সচিব আব্দুল বাতেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

পরে পৌরসভার সচিব আব্দুল বাতেনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেনের সঞ্চনালয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নব-নির্বাচিত মেয়র আনিছুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, আ’লীগ নেতা শফি উদ্দিন, ব্যবসায়ী একেএম ফজলুল হক কাশেম ও ইউনুছ আলী প্রমূখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ২০২১ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আনিছুর রহমান মেয়র নির্বাচিত হন। শুরুতেই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নব-নির্বাচিত মেয়র ও সকল কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন।

পৌরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার ঘোষণা দিয়ে নন্দীগ্রাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান জনগণের সেবা নিশ্চিত করতে সব মহলের সহযোগিতা কামনা করেন। পৌরবাসীকে সাথে নিয়ে রাস্তা-ঘাট, ড্রেন ও হাট বাজারের উন্নয়নের মাধ্যমে পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা হিসাবে গড়ে তোলার আশ^াস দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31