IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> টপ নিউজ >> আ.লীগ প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকীর অভিযোগ বিএনপি প্রার্থীর

আ.লীগ প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকীর অভিযোগ বিএনপি প্রার্থীর

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারঘাট পৌর নির্বাচনে নানা অনিয়ম, সরকারী দলের প্রার্থী ও নেতাকর্মীদের দ্বারা নির্বাচনী প্রচারনায় বাধা, ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকী, উপজেলা চেয়ারম্যানের দ্বারা সরকার দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ এবং বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানীর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র জাকিরুল ইসলাম বিকুল।

শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে ধানের শীষের প্রার্থী ও চারঘাট পৌর বিএনপির যৌথ আয়োজনে নগরীর মালোপাড়াস্থ নগর বিএনপি কার্যালয়ে এ সংসবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির প্রার্থী মোহাম্মদ জাকিরুল ইসলাম বিকুল। তিনি অভিযোগ করে বলেন, গত ১৩ ফেব্রুয়ারি অনুমানিক সকাল ৭টার সময় চারঘাট বাজারে ধানের শীষের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর লোকজন লাঠি, হাঁসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে চারঘাট বাজারে অবস্থান নেয়। এরপরে সকাল সাড়ে ১০টার সময় আমি আমার মায়ের কবর জিয়ারত করে প্রচার প্রচারণার উদ্যেশ্যে নেতাকর্মীসহ চারঘাট বাজারের দিকে রওনা হলে পূর্ব থেকে অবস্থান করা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর লোকজন আমার প্রচারণায় বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায় তারা।

তিনি আরও বলেন, এ ঘটনায় উল্টো আমাদের বিরুদ্ধেই বিস্ফোরক আইনসহ দুটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আমার সকল নির্বাচনি কার্যক্রমে তারা বাধা দিচ্ছে। নারীকর্মীদের লিফলেট বিতরণের সময় শারিরিকভাবে নির্যাতন করে হুমকী ও ভয় ভিতি প্রদর্শন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন বিকুল।

তিনি আরো উল্লেখ করেন, প্রতিটি ঘটনার অভিযোগগুলো লিখিত ও মোখিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোন অভিযোগের ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহামন মিনু।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বতর্মান আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাহবুব অর রশিদ, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম সুইট ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31