IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> ‘আসন্ন ইউনিয়ন নির্বাচন ঘিরে শক্ত অবস্থানে উপজেলা আ.লীগ’

‘আসন্ন ইউনিয়ন নির্বাচন ঘিরে শক্ত অবস্থানে উপজেলা আ.লীগ’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে শক্ত অবস্থান নিয়েছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগ। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের কেউ যেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করতে না পারে সে জন্য কঠোর হুশিয়ারি প্রদান করা হয়েছে। সেই সাথে আওয়ামী লীগ করলে এবং হৃদয়ে ধারণ করলে দলের সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে। কেউ দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে তাকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ সংগঠন জাতির জনকের তৈরি সংগঠন। জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল নেতৃবৃন্দ তাঁর সেই কার্যক্রম তৃণমূলে বাস্তবায়ন করবেন।

পাশাপাশি অগ্নিঝরা মার্চ মাসের বিভিন্ন দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহ-সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপদেষ্টা সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, মতিউর রহমান টুকু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, সাধারণ সম্পাদক, মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আকবর আলী, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আলী খান, বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়েন উদ্দীন চেয়ারম্যান, আহসান হাবীব হেডমাস্টার, হারুন অর রশিদ, মরিয়ম বেগম, এ্যাডভোকেট আফতাব উদ্দীন, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, আল-মামুন, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, শ্রম সম্পাদক ছাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান হেডমাস্টার, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, কার্যকরী কমিটির সদস্য আসলাম আলী আসকান, সোলাইমান আলী হিরু, প্রভাষক কাউছার আলী, আকবর আলী, অধ্যক্ষ আজহারুল হক, আব্দুল হামিদ ফৌজদার, লুৎফর রহমান, এস.এম. এনামুল হক, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, সুরাৎ আলী, সাফিনুর, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান সোহাগ, শাহরিয়ার, জাফর আহমেদ শিমুল, জাহাঙ্গীর আলম বাদশা, বকুল খরাদি, মিজানুর রহমান, হাবিবুর রহমান মটর, আব্দুল মান্নান, হাছেন আলী, আখতারুজ্জামান বুলবুল, আতাউর রহমান, লোকমান আলী, রেজাউল হক, মোজাম্মেল হক, জাহিদুর রহমান মিঠু, জয়নাল আবেদিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা মহসিন আলী, বেলাল হোসেন, ইয়াছিন আলী মাষ্টার সহ উক্ত সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সকলকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31