IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জামায়াতের সঙ্গে ফখরুল, বিএনপিতে অসন্তোষ

জামায়াতের সঙ্গে ফখরুল, বিএনপিতে অসন্তোষ

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে দলের অন্যতম রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ছাড়ার পক্ষে অবস্থান নিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। সর্বশেষ দলের স্থায়ী কমিটির বৈঠকগুলোতেও জামায়াত ছাড়ার বিষয়টি জোরেশোরে আলোচনা হয়।

এদিকে জামায়াত ছাড়ার বিষয়ে দলের মধ্যে যখন যুক্তি-তর্ক ও বিতর্ক চলছে ঠিক তখন গত ১৯ সেপ্টেম্বর জামায়াতের এক শীর্ষ নেতার সঙ্গে এক আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই আলোচনা সভার পর থেকেই বিএনপির একটি অংশ মির্জা ফখরুলের প্রতি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে। তবে বিষয়টি নিয়ে দলটির কোনো সিনিয়র নেতা সরাসরি মুখ খুলছেন না।

১৯৭১ সালে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি ও দণ্ড কার্যকর হয়েছে। অপরদিকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল হওয়ায় বেকায়দায় রয়েছে জামায়াতের নেতৃত্ব। তাই প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে না পারায় বিএনপির কাঁধে ভর করা ছাড়া উপায় নেই দলটির। তাই বিদ্যমান পরিস্থিতিতে কৌশল পাল্টে সরকারের চাপ এবং বিদেশিদের চোখে ধুলো দিতে রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে রাখঢাক করে চলেছে বিএনপি ও জামায়াত।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ‘মুক্ত সাংবাদিক অন্তর্ধান’ দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মির্জা ফখরুল। আর ওই আলোচনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পারোয়ারও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এরপর থেকেই মূলত মির্জা ফখরুলের প্রতি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন বিএনপির নেতারা।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বাংলাদেশ জার্নালকে বলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যখন জামায়াতকে ছাড়ার বিষয়ে আলোচনা হচ্ছে, তখন জামায়াতের শীর্ষ এক নেতাকে নিয়ে বিএনপি মহাসচিবের আলোচনায় যাওয়া ঠিক হয়নি। কারণ বিএনপি জামায়াতকে ছাড়বে কি না-এ ইস্যুতে এখনো বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা চলমান।

এবিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলামী এখনো ২০ দলীয় জোটের সদস্য আছে।

বিএনপির পরে জামায়াত জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কি না- এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা কখনো সঠিকভাবে বলা ঠিক হবে না। কারণ ২০ দলীয় জোটে যারা আছে তারা সবাই গুরুত্বপূর্ণ।

জামায়াত ছাড়ার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ এক সদস্য বাংলাদেশ জার্নালকে বলেন, জামায়াত ছাড়ার বিষয়ে আলোচনা এখনো শেষ হয়নি। এটা চলমান থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930