IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের ১৪৪ অদম্যবাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতার
Home >> টপ নিউজ >> রাজনীতি >> স্থানীয় প্রশাসনের ‘আশকারায়’ বেপরোয়া ক্ষমতাসীনরা: বিএনপি

স্থানীয় প্রশাসনের ‘আশকারায়’ বেপরোয়া ক্ষমতাসীনরা: বিএনপি

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা ও সিরাজগঞ্জের দুই সংসদীয় আসনের উপনির্বাচনে স্থানীয় প্রশাসনের আশকারা পেয়ে ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই অভিযোগ করেন।

তিনি বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী সন্ত্রাসীরা বেপরোয়াভাবে বীরদর্পে হামলা চালাচ্ছে বিএনপির প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপরে। এছাড়া পুরনো মামলায় কিংবা নতুন গায়েবি মামলার হুমকি দিয়ে দলের নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতন-গ্রেফতার করার হুমকি দিচ্ছে তারা। জাতীয় সংসদের এই উপনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর নাগের ডগায় এসব ঘটনা ঘটলেও তারা সেখানে কোনো ব্যবস্থা তো নেয় নাই, বরং তাদের আশকারায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছে এবং বিএনপির প্রার্থীদের প্রচার-প্রচারণায় ও নির্বাচনী কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করছে। আমরা এহেন হামলা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি।

এ দুটি উপনির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে অভিযোগ করে প্রিন্স বলেন, একের পর এক তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। তবে জনগণ ভালোই বুঝতে পারছে যে, সরকার তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে এবং তাদের দলীয় কর্মীদেরকে দিয়ে এই উপনির্বাচনে নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে ভোট ডাকাতির খেলায় উঠে পড়ে লেগেছে। কারণ, সরকারের কাছে একটি বিষয় সন্দেহাতীতভাবে পরিষ্কার হয়ে গেছে যে, সুষ্ঠু নির্বাচন হলে তাদের পরাজয় সুনিশ্চিত। তাই তারা দলীয় সন্ত্রাসীদের দিয়ে বলপ্রয়োগের মাধ্যমে স্থানীয় সকল নির্বাচন কব্জা করতে চায়। এই দুটি উপনির্বাচনের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রতীয়মান হচ্ছে যে, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মতোই এই দুটি আসনে প্রহসনের নির্বাচন করতে তারা ব্যস্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, আমরা স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানাই, নাগরিকদের ভোটের অধিকার রক্ষা করতে ভোট ডাকাতির ষড়যন্ত্র রুখে দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে বলতে চাই, নির্বাচনের নামে অপকর্ম করলে তাদেরকেও জবাবদিহি করতে হবে।

গত কয়েক দিনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে দক্ষিণখানে কর্মীসভায় হামলা, কামারপাড়ার রানাভোলায় মহানগর নেতা মোস্তফা জামানের বাড়িতে আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলাসহ সিরাজগঞ্জ-১ আসনের নানা ঘটনা তুলে ধরেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাগঞ্জ- ১ আসনে ভোট হবে। ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর ও সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা বিএনপির প্রার্থী।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ স্কুলের নাম পরিবর্তনের ঘটনায় এবং গত রাতে ধানমণ্ডির কাছে ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ব্যবহার করা গাড়ি থেকে তার ছেলেসহ কয়েকজন নেমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনার তীব্র নিন্দাও জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, গতকাল রাতে মিডনাইট নির্বাচনের এক সংসদ সদস্যের ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা ও তার সহধর্মিনীর ওপর হামলা ও তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারাত্মকভাবে রক্তাক্ত করেছে। আমরা এই ন্যক্কারজনক হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। এই সরকারের লোকদের ক্ষমতার দাপটে দেশের কোনো শ্রেণি-পেশার মানুষের জীবনের নিরাপত্তা ও সম্মান নেই। কক্সবাজারের ওসি প্রদীপ কর্তৃক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা, সিলেটে পুলিশি হেফাজতে রায়হান হত্যাসহ এই ধরনের ঘটনা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক আনন্দপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল আপেলকে হত্যার হুমকি ও ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে গ্রেফতার এবং শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে ফরিদপুরের বোয়ালমারী, পটুয়াখালী, গাজীপুরে মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রিন্স।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির এবিএম মোশাররফ হোসেন, হারুনুর রশীদ, জয়ন্ত কুমার কুণ্ডু, আকম মোজাম্মেল ও হাসান জাফির তুহিন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930