ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদেশী মদসহ এরশাদ আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এরশাদ রাজশাহী জেলার মতিহার থানাধীন ডাশমারী উত্তরপাড়া এলাকার আলম শেখ @ কালুর ছেলে।

র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এরশাদ আলীকে ২৪ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


