ধূমকেতু প্রতিবেদক : ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় একযোগে রোববার বেলা ১২টার দিকে নগরীর কাজিহাটা এলাকায় অবস্থিত নিরাপদ সড়ক চাই এর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণবাস্তবায়ন চান তারা। লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।
এসময় উপস্থিত ছিলেন, নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমানউল্লাহ বিন আখতার আবিদ।


