IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার খুনিদের দ্রুত সাজা প্রদানের দাবী বেন্টুর

বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার খুনিদের দ্রুত সাজা প্রদানের দাবী বেন্টুর

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্টপোষক আজিজুল আলম বেন্টু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা রাজশাহীর মানুষ হিসেবে আমাদের গর্ব। আমরা খুবই ব্যাথিত যে, এখনও পর্যন্ত বিচার কার্যক্রম শেষ হয়নি। আমরা আমাদের এই জায়গা থেকে জোর দাবী জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি যেন এই প্রক্রিয়া শেষ করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সাজা প্রদান করেন।’

মঙ্গলবার জেল হত্যা দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহর ১২:১ মিনিটে নগরীর কাদিরগঞ্জস্থ শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এ দাবী জানান তিনি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই চার নেতাই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। সে কারণে এই মানুষগুলোর সম্পর্কে আমরা যদি না জানতে পারি, আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা অবগত না করতে পারি তাহলে সেটা আমাদের ব্যর্থতা। আজকের নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা খুবই জরুরী। আমরা যদি প্রকৃত ইতিহাস তাদের সামনে নিয়ে আসতে পারি তাহলে যে দেশের স্বপ্ন দেখি বা যে রাজনীতির চিন্তা করি শশনমুক্ত, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র সে রাষ্ট্র গঠন করতে আমরা সক্ষম হবো।

শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আতাউল হাবীব, আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক, সদস্য হাজিবুর রহমান শাওন, জন রাসেল, পিয়াস, বিপুল, মামুন, আলিফ, সাগর ইউসুফ, জুয়েল, সাকিল, ইষা, সাব্বির, রিদয়, নুহির, আলামিন, নয়ন প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31