IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> ৩০ বছর ধরে মানব সেবায় নিয়োজিত ডাক্তার হান্নান

৩০ বছর ধরে মানব সেবায় নিয়োজিত ডাক্তার হান্নান

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে গরীবের চিকিৎসক ডাক্তার আব্দুল হান্নান মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন প্রায় ৩বছর। দীর্ঘদিনের রোগী দেখার অভিজ্ঞতার আলোকে তিনি দরিদ্র শ্রেনী থেকে শুরু করে সকল শ্রেনী পেশার মানুষের চিকিৎসা সেবা দিতে দিতে হয়ে উঠেছেন গরীবের ডাক্তার। ফলে, ছোট খাটো অসুস্থ্যতা নিয়ে এলাকার দরিদ্র শ্রেনী থেকে শুরু করে সকল শ্রেনী পেশার মানুষ আস্থা নিয়ে ছুটে যান অভিজ্ঞ চিকিৎসক খ্যাত আব্দুল হান্নান।

ঢাকার আইসিএইচ হাসপাতালে আরএমপি ফার্মাসিস্ট ও শিশু রোগের প্রশিক্ষন নেয়া ডাক্তার আব্দুল হান্নান ৩০ বছর ধরে চিকিৎসা দিতে দিতে মান সম্মত চিকিৎসক হিসেবে এলাকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দরিদ্র শ্রেনীর পাশাপাশি সকল শ্রেনী পেশার শত শত মানুষ আসেন তার কাছে চিকিৎসা সেবা নিতে। তিনি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত গোল্লাপাড়া বাজারস্থ্য নিজের ‘হক ফার্মেসী’ সংলগ্ন চেম্বারে বসে শতাধীক রোগীর চিকিৎসা প্রদান করছেন।

দীর্ঘদিন ধরেই তিনি ফ্রি’তেই রোগীদের এসব চিকিৎসা সেবা দিয়ে নিরবেই দরিদ্র শ্রেনী থেকে শুরু করে সকল শ্রেনী পেশার মানুষের কাছে আস্থা অর্জনের পাশাপাশি ভরসার ডাক্তার হিসেবে সুনাম অর্জনে সক্ষম হয়েছেন। রোগীদের যতœসহকারে চিকিৎসা সেবা দেয়াটা তার কাছে এখন মানব সেবার সেবক হয়ে উঠেছেন। মানব সেবা দেয়া চিকিৎসক ডাক্তার আব্দুল হান্নান করোনা কালেও রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন হাসি মুখে। সকলের কাছে তিনি এখন গরীবের চিকিৎসক হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন।

করোনা কালে তিনি নিজের জীবন বাজি রেকে হাসি মুখে নিরবে নিভৃতে চিকিৎসা সেবা দিয়েছেন বিভিন্ন অসুস্থ্যতা নিয়ে তার কাছে ছুটে আসা রোগীদের। দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় এবং দোকানের খরচ হিসেবে রোগীদের কাছ থেকে এখন মাত্র ২০টাকা করে নিয়ে রোগী দেখছেন তিনি। তবে, সবার কাছে ওই ২০টাকাও নেন না, এখনো তিনি বেশীর ভাগ দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন।

এলাকাবাসীরা বলছেন, দীর্ঘ প্রায় ৩০ বছরেরও বেশী সময় ধরে চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তার আব্দুল হান্নান। তার এই দীর্ঘনিনের চিকিৎসা সেবা প্রদানে রোগীদের কাছ থেকে তার বিষয়ে কোন ধরনের অভিযোগ শোনা যায়নি বরং তার সুনাম রয়েছে অনেক। সেই সাথে রোগীরা বলছেন, ডাক্তার আব্দুল হান্নান রোগীদের সাথে যেমন সুন্দর ভাবে কথা বলেন তেমনি ভাবেই রোগীর সমস্যা শোনেন এবং খুব যতœনিয়ে রোগীর সেবা প্রদান করেন। বিনয়ী সুলভ আচরনের এই চিকিৎিসক আছে বলেই আমরা খুব সহযেই যখন তখন ছোট খাটো অসুখে তার কাছে গিয়ে সেবা নিয়ে থাকি। রোগীরা আরো বলছেন, তার বিনয়ী সুলভ আচরনে রোগীরা অর্ধেকটাই সুস্থ্যতা বোধ করেন। ফলে, গ্রামের দরিদ্র শ্রেনী থেকে শুরু করে প্রায় সকল শ্রেনী পেশার মানুষের চিকিৎসা করতে করতে সকলের কাছে গরীবের সেবক হয়ে উঠেছেন ডাক্তার আব্দুল হান্নান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930