IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে ফুটপাত দখলকে কেন্দ্র করে যুবক খুন

রাজশাহীতে ফুটপাত দখলকে কেন্দ্র করে যুবক খুন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ষষ্ঠিতলা নিউ মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে (ফুটপাত দখলকে কেন্দ্র করে) রিয়াজুল ইসলাম (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (২১ মার্চ) রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মধু মিয়ার ছেলে বলে জানা গেছে।

যুবক নিহতের ঘটনায় নগরীর নিউ মার্কেট এলাকায় থমথমে পরিস্তিতি বিরাজ করছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে রিংকু নামের একজন ছুরিকাহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিউ মার্কেটের সামনে ফুটপাতের জায়গা দখলকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয় গ্রুপকে সরিয়ে দেয়। এরপর রাত পৌনে ৯টার দিকে ষষ্ঠিতলা এলাকায় দুইপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের হামলায় রিয়াজুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াজুলের ভাই রিংকু জানান, ঐ এলাকার রানা-রনি গ্রুপের সদস্যরা রিয়াজুলকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় রিংকু নিজেও আহত হয়েছে বলে জানান।

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘খুনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদেরকে আটকের চেষ্টা চলছে। তবে এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31