ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে শুক্রবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় নগরীর পাঠানপাড়া বালুরঘাটে নির্মিত লালন শাহ্ মঞ্চে নগরীতে ঐতিহ্যের প্রাচীন মুকুট লোকজ উৎসব-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শুক্রবার মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মানিত অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী, চিলড্রেন ফিল্ম সোসাইটি, রাজশাহীর সভাপতি আহসান কবির লিটন।
সভাপতিত্ব করেন, রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল।
সঞ্চালনা করেন, মহানগর আওয়ামী লীগের এ্যাড. রাশেদ-উন-নবী আহসান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য আশরাফ উদ্দিন খান প্রমুখ।


