IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশকে স্বাধীন করা পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সমবায়ের উপর গুরুত্বারোপ করেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু বঙ্গবন্ধু দেশ গড়ার সময় পাননি, ঘাতকেরা তাকে সেই সময় দেয়নি। তবে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী।

শনিবার বেলা ১১টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, রাজশাহী।

সভায় মেয়র বলেন, বর্তমানে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। গরু ও দুধ উৎপাদনেও দেশ প্রায় সাবলম্বী হয়েছে। বিগত সময়ে ভারত থেকে গরু আমদানি করার কারণে দেশের খামারিরা ক্ষতিগ্রস্থ হয়েছে। সেজন্য গরু আমদানিতেও সরকার কঠোর অবস্থানে। এর সুফল পাচ্ছেন দেশী খামারিরা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। দেশের সকল উন্নয়নের পেছনে একজন নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন, তিনিই আমাদের প্রধানমন্ত্রী।

মেয়র লিটন বলেন, করোনা মহামারি মধ্যেও দেশের উন্নয়ন থেমে নেই। অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যাপক উৎপাদন, মাথাপিছু আয় ও রেমিটেন্স অর্জন বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারি মধ্যে কীভাবে বাংলাদেশের উন্নতি অব্যাহত রয়েছে, সেটি এখন বিদেশীদের নিকট ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উপ-পরিচালক শাহানা আখতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমবায় কার্যালয় রাজশাহীর যুগ্মনিবন্ধক আব্দুল মজিদ ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান।

আরো বক্তব্য দেন, আলোর দিশারী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেবেকা সুলতানা, ইউনিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শ্রী অজয় পাল, রাজশাহী সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সোলাইমান।

অনুষ্ঠানে সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট ক্যাটাগরিতে রাজশাহী জেলায় মনোনীত উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মোঃ মিজানুর রহমান ও বহুমুখী সমবায় ক্যাটাগরিতে ইউনিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি শ্রী অজয় পালকে পুরস্কার প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930