IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘যোগ্যতা পূরণের পরও জমি বিক্রীর ১০ লাখ টাকা দিয়েছি’

‘যোগ্যতা পূরণের পরও জমি বিক্রীর ১০ লাখ টাকা দিয়েছি’

ধূমকেতু প্রতিবেদক : ‘যোগ্যতা পূরণ করে তাকে ১০ লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছি। টাকাটা আমার আব্বা কোন দুর্নীতি করে আয় করে নাই, আমার জমি বিক্রী করে দিয়েছে। সেই আয়ের টাকা দিয়ে তার দালান করেছেন, তিনি করেছেন পার্ক। মেডিকেলে করেন নাই বিল্ডিং, তিনি করেছেন বন্ধ। সে এখন আবার এখন কি বলেন, আমার মেডিকেল বন্ধ করেছে কে বলেছে? আমি ওপেন করতে পারবো। আমার সব ক্ষমতা আছে, তুমি কে বাবা। কোথা থেকে এসেছো তুমি।’ রাজশাহী শাহমখদুম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে মানববন্ধনে এ কথা বলেন এক শিক্ষার্থী।

মানববন্ধনে রাজশাহী শাহমখদুম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের দ্রæত মাইগ্রেশন করার দাবিও জানান শিক্ষার্থীরা। রোববার সকাল বেলা ১১ টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়া এসব শিক্ষার্থী ও অভিভাবকরা মনববন্ধনে এমনটাই দাবী করেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, ভর্তির সময় তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে শাহমখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু মাঝ পথে এসে কর্তৃপক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এই মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে তারা শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রæত মাইগ্রেশন করে তাদের অন্যত্র পড়ালেখার সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়। একই সাথে শাহমখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে নেতৃত্ব দেন, শাহমখদুম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী শাকিলা দিল আফরোজ (মিষ্টি), রিয়াজুল হাসান, মেহেদী হাসান ও নিশাত তাসনীম। এসময় প্রায় ১৭০জন শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘন করায় গত ২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত চিঠিতে শাহমখদুম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ভর্তি ও কার্যক্রম বন্ধের নিদের্শ দেয়া হয়। একই সঙ্গে এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজের অধীনস্থ অন্য বেসরকারি কলেজগুলোতে মাইগ্রেশন করার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেয়া হয়। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ এ নির্দেশনা পায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31