IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> শাহ্ মখদুম মেডিকেল কলেজ চালু রাখার দাবিতে মানববন্ধন

শাহ্ মখদুম মেডিকেল কলেজ চালু রাখার দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : বেসরকারি শাহ্ মখদুম মেডিকেল কলেজ চালু রাখার দাবিতে রোববার বেলা ১১টায় রাজশাহী নগরীর আলু পট্টির মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

বক্তারা বলেন, শাহ মখদুম মেডিকেল কলেজ ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক অনুমোদন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভূক্তির মাধ্যমে এমবিবিএস কোর্সে ৫০ জন ছাত্র-ছাত্রীকে পাঠদানের কার্যক্রম শুরু করে। অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর দ্বারা কলেজে গুণগত, মান সম্মত শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে কলেজটি ইতিমধ্যে সারাদেশে প্রশংসিত হয়েছে। বর্তমানে এখানে ৭৫ জন (৫০ জন পূর্ণ ও ২৫ জন খন্ডকালীন) শিক্ষকের অধীনে প্রায় ২২০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। এখানে স্নাতক পর্যায়ের পাঁচ বছর মেয়াদী এমবিবিএস কোর্স চালু আছে। এই কলেজটি রাজশাহীতে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজসমূহের মধ্যে অন্যতম। শাহ মখদুম মেডিকেল কমপ্লেক্সটি নিজস্ব ২০ বিঘা জমির পূর্বাংশে ০৮ বিঘা জমির ওপর ১ লক্ষ ৮০ হাজার বর্গফুট আয়তনের তিনতলা বিশিষ্ট একাধিক ভবনে হসপিটাল ও কলেজের কার্যক্রম পরিচালিত হয়। হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত আউটডোর, ইনডোর এবং ডায়াগনস্টিক ইউনিট চালু আছে। কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য আলাাদা ভাবে আবাসনের ব্যবস্থা আছে। কলেজের অবকাঠামো নির্মাণের কাজ দ্রæত এগিয়ে চলেছে। জমি সম্প্রসারণের মাধ্যমে আরো ভবন নির্মাণের কাজও প্রক্রিয়াধীন। ছাত্র-ছাত্রী, স্টাফ এবং শিক্ষকদের পরিবহন করার জন্য কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে। প্রতিষ্ঠানে প্রায় ২০০ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়মিতভাবে কাজ করে আসছে। তাদের সকলেরই এই প্রতিষ্ঠানের দেয়া বেতন দিয়ে সংসার চলে এবং তাদের পরিবারের সবাই সম্পূর্ণ ফ্রি স্বাস্থ্য সেবা পায়।

এলাকাবাসির পক্ষ থেকে বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানের কারণে অত্র এলাকায় ব্যাপক উন্নতি হয়েছে। জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি, যুব সমাজের কর্মসংস্থান, স্থানীয় মানুষজনের স্বল্প ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবাসহ অনেক উন্নয়ন সাধিত হয়েছে। তাই তারা কেউ চাইনা যেন এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা পবা, মোহনপুর, পুঠিয়া, দূর্গাপুর, বাগমারা উপজেলাসহ আশেপাশের জেলা গুলোতে ব্যাপক সাড়া পেয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, কলেজের সহকারী পরিচালক (প্রশাসন), ড. এটিএম হামিদুর রহমান। মানববন্ধনে বক্তব্য পেশ করেন বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা শাহ্ মখদুম মেডিকেল কলেজ’ এর স্থানীয় ব্যবস্থাপনা কমিটি পরিচালক কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোখলেসুর রহমান, পবা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল হক তোতা, জাতীয় পার্টির মহা নগর যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন, গোলাম মওলা, মুস্তাফিজুর রহমান, সচিব, মাসুদ রানা, হিসাবরক্ষন কর্মকর্তা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31