IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীর আরও পাঁচ রেলক্রসিংয়ে হবে ফ্লাইওভার

রাজশাহীর আরও পাঁচ রেলক্রসিংয়ে হবে ফ্লাইওভার


ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় শেষের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহানগরীর মেহেরচণ্ডি এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ। খুব দ্রুতই এটির উদ্বোধনের কথা রয়েছে।

এখন রাজশাহীতে আরও পাঁচটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এগুলো নির্মাণ করবে।

নতুন পাঁচটি ফ্লাইওভারের মাধ্যমে রাজশাহী মহানগরীর ভেতর দিয়ে ট্রেন চলাচল নির্বিঘ্ন করা হবে। ট্রেন ক্রসিংয়ের জন্য তখন আর সড়কে যানবাহনকে যানজটে আটকে থাকতে হবে না।

ফ্লাইওভার পাঁচটি নির্মাণ কাজের কনসালটিং ফার্ম নিয়োগের জন্য ইতোমধ্যে রাসিক দরপত্র আহ্বান করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

রাসিক সূত্রে জানা গেছে, মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া রেলক্রসিং, কোর্ট স্টেশন রেলক্রসিং, ভদ্রা রেলক্রসিং, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এবং বর্ণালী মোড় রেলক্রসিং থেকে বন্ধগেট নতুন বিলশিমলা রেলক্রসিং পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে।

চারটি ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে ৪০০ থেকে ৫০০ মিটার। শুধু বন্ধগেট নতুন বিলশিমলা রেলক্রসিং পর্যন্ত ফ্লাইওভারটির দৈর্ঘ্য হবে প্রায় সোয়া কিলোমিটার।

গত ১৮ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর উন্নয়ন’ শীর্ষক প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এ প্রকল্পে ১০৭ ধরনের কাজ করা হবে। এর মধ্যেই রয়েছে পাঁচটি ফ্লাইওভার।

রাসিকের প্রধান প্রকৌশলী খায়রুল বাশার বলেন, পাঁচটি ফ্লাইওভার নির্মাণের জন্য আমরা কনসালটিং ফার্ম নিয়োগ করতে যাচ্ছি। এ জন্য ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দরপত্র দাখিল হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই কনসালটিং ফার্ম নিয়োগ হবে। এরপর তারা মাটি পরীক্ষা করবে, ডিজাইন করবে, ব্যয় নির্ধারণ হবে। তারপর ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু হবে। আগামী বছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, রাজশাহী-নওগাঁ ও রাজশাহী-নাটোর চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় নগরীর মেহেরচণ্ডি-বুধপাড়া এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ প্রায় শেষের দিকে। ২৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ফ্লাইওভারটি।

এই ফ্লাইওভারের নিচ দিয়েও চলে গেছে রেললাইন। আরও পাঁচটি ফ্লাইওভার নির্মাণ হলে ট্রেন পারাপারের জন্য মহানগরীর কোথাও মূল সড়কে যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হবে না। বাড়বে শহরের সৌন্দর্য্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031