IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণচৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণসহ দ্রুত কাজ শুরুর দাবিতে অবরোধ‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের চার্জশীট

গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের চার্জশীট

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী কর্তৃক চার্জশীট প্রদান করা হয়েছে।

চার্জশীটে আসামী আব্দুর রহমানের বিরুদ্ধে ক্রোকী পরোয়ানা ও হুলিয়ানামা জারির জন্য বিজ্ঞআদালতে প্রার্থনা জানানো হয়েছে।

আব্দুর রহমান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্বেচ্ছাচারিতার মাধ্যমে কলেজ পরিচালনাসহ ঘুষ, দুর্নতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েন। এরুপ অবস্থায় কলেজের উপাধ্যক্ষ উমরুল হক অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র স্পেশাল ট্রইবুনাল ও দায়রা জজ রাজশাহী আদালতে মামলা করেন। মামলা নং ৭/২০১৮। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপর তদন্ত ভার অর্পণ করেন। রাজশাহী জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন

অধ্যক্ষ আব্দুর রহমান নিজ শ্যালক সেলিম হাসানকে অন্যত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকলেও গোদাগাড়ী কলেজেও তার পূর্বের যোগদান বহাল রাখেন এবং তাকে সরকারি কলেজের শিক্ষক করার মানসে সেলিম হাসানের কাগজপত্র ডিজিতে প্রেরণ করেন।

এছাড়াও কলেজের অর্থ তিনি নিজ নামীয় একাউন্টে রেখে কোন নমিনী ছাড়াই লেনদেন করতে থাকেন।

তদন্ত কালে আব্দুর রহমান রাকাব গোদাগাড়ী শাখা এবং অগ্রণী ব্যাংক লিমিটেড গোদাগাড়ী শাখায় কলেজকে নমিনী করেন। পরবর্তিতে তার স্ত্রী নাহিদা সুলতানাকে নমিনী করা হয়। এদুটো একাউন্ট থেকে ৭২ লক্ষ ৪২ হাজার ৭৩০ টাকা উত্তোলন করে আব্দুর রহমান আত্নসাৎ করেছেন।

অধ্যক্ষ আব্দুর রহমান মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক তারেক আজিজকে নিয়োগ দেওয়ার জন্য ৯ লক্ষ টাকা দাবি করেন। যার মধ্যে তারেক আজিজ ৬ লক্ষ টাকা চেকের মাধ্যমে প্রদান করেন এবং অবশিষ্ট ৩ লক্ষ টাকার চেক সোনালী ব্যাংক লিমিটেড আড়ানী শাখার চেক প্রদান করেন। ফলে দুদকের তদন্তে তার ঘুষ নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে।

এছাড়াও বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলামের নিকট হতে ৮ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেছেন মর্মে মনিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় দুদকের নিকট জবাব বন্দি প্রদান করেছেন।

দুদক রাজশাহী সমন্বিত কার্যালয় বিভিন্ন নথিপত্র পর্যালোচনা এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে এবং তথ্য সংগ্রহ করে ৪২০/৪০৯/ ১৬১/৫১১ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় শস্তিযোগ্য অপরাধ বিবেচনা করে বিজ্ঞ আদালতে গত ২২ মার্চ ২০২০ ইং তারিখে চার্জশীট প্রদান করেন।

অধ্যক্ষ আব্দুর রহমান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি। কারণ হিসেবে বলা যায়, গোদাগাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহিদদের স্মৃতি স্মারক শহিদ মিনার নির্মিত হলেও সাংসদ ওমর ফারুক চৌধুরীর ঐকান্তিক ইচ্ছা থাকা সত্বেও অধ্যক্ষের অনাগ্রহের কারণে কলেজে শহিদ মিনার নির্মিত হয়নি।

সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক আব্দুর রহমানকে গোদাগাড়ী সরকারি কলেজ চত্বরে ১৫ দিনের মধ্যে শহিদ মিনার নির্মানের নির্দেশ প্রদান করেন। কলেজের একাডেমিক কাউন্সিল সভায় শহিদ মিনার নির্মানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এবং গোদাগাড়ী সদরের একজন ব্যক্তিকে দিয়ে শহিদ মিনারের ডিজাইন করানো হয়। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্রের হোতা আব্দুর রহমানের একগুয়েমী মনোভাবের কারণে আজও কলেজ চত্ত্বরে শহিদ মিনার নির্মিত হয় নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031