IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে একাধিক দোকান ঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় সড়ক অবরোধ

গোদাগাড়ীতে একাধিক দোকান ঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় সড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে দোকান ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।

রোববার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ীহাট বাজারে ৬০টি দোকান ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। ব্যবসায়ীরা কোন নোটিশ ছাড়াই নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিঃ। হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে থাকে। এক পর্যায়ে ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে নেসকোর লোকজনকে মারধর করে। বিকাল ৪টার দিকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীরা বিক্ষোভ করে। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বন্ধ করে নেসকোর লোকজন চলে গেলে ব্যবসায়ীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে ৩৫মিনিটি পর গাড়ী চলাচল স্বাভাবিক হয়।

রাজাবাড়ীহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বেনু হাজি বলেন, ৬০ থেকে ৭০ টি দোকান ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই সব দোকান ঘরের বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যুতের সংযোগ নিয়ে দোকান ঘরে ব্যবসা করে আসছে স্থানীয় লোকজন।

দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলালউদ্দীন সোহেল বলেন, হঠাৎ করে এবং কোন নোটিশ ছাড়াই দোকান ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সঠিক হয়নি।

এ প্রসঙ্গে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো লি:, কাশিয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী (অতিঃ) নেকামুল ইসলাম বলেন, দোকান ঘর গুলি সরকারী জায়গায় থাকার কারণে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে উপজেলা প্রশাসন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে প্রায় ২০টি সংযোগ বিচ্ছিন্ন করার পর বাধার কারণে অন্য দোকান ঘরের সংযোগ বিচ্ছিন্ন করা যায়নি। এদিকে সন্ধা সাড়ে ৬টার দিকে দীন মোহাম্মদ নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন সরকারী জায়গায় থাকা দোকান ঘরের মালিকদের নোটিশ প্রদান করে। দুর্ঘটনা এড়াতে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করলে দোকান ঘর মালিকেরা নেসকো ও পুলিশের উপড় হামলা করার কারণে দীন মোহাম্মদ আটক করে পুলিশের হেফজতে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বলেন, সরকারী জায়গা থেকে দোকান ঘর সরিয়ে হাটের ভিতরে পুর্নবাসন করার জন্য দোকান ঘর গুলি উচ্ছেদ করা হবে। এসব দোকান ঘরের মালিকদের অনুরোধেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে দুই একজনের উস্কানিতে ব্যবসায়ীরা ঘটনাটি ঘটিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31